অ“শান্ত”
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
অ“শান্ত”
অ“শান্ত”
নাজমুল হোসাইন শান্ত। অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপে যুবা-টাইগার দলে ছিলেন এক আস্থার নাম। আস্থা অর্জন করেই যায়গা করে নেয়া দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ। কুমিল্লার হয়ে খেলেও নিজেকে চিনিয়েছিলেন কোচ আর নির্বাচকদের কাছে। তারই প্রতিদান হিসেবে পেয়েছিলেন নিউজিল্যান্ড ট্যুরে দলের একজন হওয়া। এইতো শুরু শান্ত’র ছুটে চলা।
নিজেকে তৈরি করছেন সব কন্ডিশনে মানিয়ে নেয়ার মত করে। বিকেএসপি’র ৩নাম্বার মাঠে অনুষ্ঠিত আজকের ম্যাচে শান্তরা মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এবারের ডিপিএলএ নিজের ২য় ম্যাচ খেলতে নেমে করে ফেলেন অনবদ্য সেঞ্চুরি। নিজের দল আবাহনীকে জিতেয়েই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। হোন ম্যান অব দি ম্যাচ ও। ম্যাচ শেষে প্রশ্নের জবাবে শান্ত বলেন, দায়ীত্ব নিয়ে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা শিখছেন দলের সিনিয়রদের কাছ থেকে। যে কোন উইকেটে নিজেকে মানিয়ে নেয়ার জন্যও যা যা করা লাগে করছেন এই অল-রাউন্ডার। আজ বোলিং না করলেও এই উইকেটে এভাবে খেলা, প্রসংসা করেন পিচ এর। শান্ত বলেন, উইকেটটা অনেক ভালো ছিল। এমন খরস্রোতা গরমেও নিজের ধৈর্য হারাননি এই ব্যাটসম্যান। বলেন, হাই পারফর্মম্যান্স দলে থাকা কালীন এসব ক্ষেত্রে অনেক কাজ করেছি যা এখন কাজে দিচ্ছে। কন্ডিশন যেমনই থাকুক নিজেকে সেভাবে তৈরী করার চেষ্টা করছি। জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হলেও সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে সুযোগ পাবার কথা মাথায় রেখেই এগোচ্ছেন তিনি। তবে আপাতত লিগের দিকেই মনোযোগ রাখছে শান্ত। ১৯ বছর বয়স ছুই-ছুই শান্তর এ নিয়ে লিস্ট-“এ” ক্যারিয়ারটা খুব বড় না হলেই এরই মধ্যে খেলে ফেলেছেন ৩৫ ম্যাচ। যার ভেতর আছে ৪ টা অর্ধশতক আর আজকের করা শতক টি। এই ৩৫ ম্যাচের ৩৪ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৯৫৪ রান আর বল হাতে পেয়েছেন ৮ উইকেট। বোঝাই যায় ব্যাট হাতে শান্ত রান পাওয়ার জন্য কতটা অশান্ত হয়ে উঠছেন ! বাকিটা সময়ই বলে দিবে।
