অপরাজিত খুলনার বিপক্ষে টস জিতলেন তামিম

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
অপরাজিত খুলনার বিপক্ষে টস জিতলেন তামিম

অপরাজিত খুলনার বিপক্ষে টস জিতলেন তামিম

অপরাজিত খুলনার বিপক্ষে টস জিতলেন তামিম

আজ শেষ হচ্ছে বিপিএল দশম আসরের সিলেট পর্বের খেলা। যেখানে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে আসরের একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই বরিশালের সেরা একাদশে শোয়েব মালিক। খুলনার একাদশেও এসেছে একাধিক পরিবর্তন, পারভেজ হোসেন ইমন ও ফাহিম আশরাফ খেলছেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বরিশালের দলনেতা তামিম ইকবাল। দুনিথ ওয়েল্লালাগের জায়গায় বরিশালের একাদশে আসলেন শোয়েব মালিক। প্রিতম কুমারকে বাদ দিয়ে তাইজুল ইসলামকে খেলানোর সিদ্ধান্ত।  বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল খুলনা টাইগার্স। ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে তারা। অপরদিকে, ৫ ম্যাচ খেলা ফরচুন বরিশাল ৩ ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে। যার ফলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকা পাঁচ নম্বরে। মিরপুর হোম অব ক্রিকেটে টুর্নামেন্টে দু'দলের প্রথম দেখায় আধিতপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছিল খুলনা টাইগার্স। ফরচুর বরিশালের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যমাত্রা ১৮ ওভারেই পেরিয়ে যায় খুলনা টাইগার্স। 

খুলনা টাইগার্স একাদশ-

এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।