অনুশীলনে কিংবা মাঠে; নবীর সাথে পরামর্শ করা নিয়ে যা বললেন সোহান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
অনুশীলনে কিংবা মাঠে; নবীর সাথে পরামর্শ করা নিয়ে যা বললেন সোহান
অনুশীলনে কিংবা মাঠে; নবীর সাথে পরামর্শ করা নিয়ে যা বললেন সোহান
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স। আগের ম্যাচেও জয়ের ভাগ্য হেসেছিল রংপুরের পক্ষে। সময়টা তুলনামূলক ভালো যাচ্ছে দলটির জন্য। আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান কৃতিত্ব দিলেন পুরো দলকে।
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয়ের দেখা পেয়েছে রংপুর। আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে জয় যেকোনো বিচারেই বড়। প্রথমে ব্যাট করতে নামা রংপুর ২০ ওভারে ১৬৫ রান করলে, কুমিল্লা ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে যায়। পরপর দুই জয়ে অধিনায়ক হিসেবে সোহানের সন্তুষ্টি চোখে পড়ল স্বাভাবিকভাবেই, “আলহামদুল্লিলাহ, টানা দুইটা ম্যাচ জিতেছি। আমার মনে হয় টিম অনেক বেশি বুস্ট আপ হয়েছে। বাট আমার কাছে মনে হয় যেহেতু বড় টুর্নামেন্ট, আমাদের আসলে ফোকাস থাকতে হবে পুরো টুর্নামেন্টে। যেহেতু নেক্সট ম্যাচ তিন তারিখে তো অবশ্যই আমার কাছে মনে হয় যে জয়টা অনেক বেশি ইন্সপায়ার করবে। নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট।” আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী– এই আফগান জুটি ব্যাট ও বলে রংপুরকে এগিয়ে দিচ্ছেন দুই হাতে। পাকিস্তানি বাবর আজম যোগ হওয়ার পর শক্তিমত্তা আরও বেড়েছে দলটির। উইন্ডিজ ব্র্যান্ডন কিংয়ের ফর্ম নিয়ে কিছুটা বিচলিত হওয়ার থাকলেও, সেসব ভাবনায় নিচ্ছেন না সোহান। বরং ‘টিম গেম’ এ তার মনোযোগ।“ওভারঅল আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট মনে হয় যে আপনি… ক্রিকেটটা টিম গেম। প্লেয়াররা কতটুকু সাপোর্টিভ, একজন একজনকে ব্যাক করবে বা আমার কাছে মনে হয় যে একসাথে হয়ে থাকবে। আমার কাছে মনে হয় যে, রংপুর রাইডার্স সব সময় একটা লক্ষ্যই থাকে যে সব সময় দল হয়ে খেলা।” “আমার কাছে মনে হয় যে, সবার যে ইনভলভমেন্ট, নবী বলেন, বাবর আজম বলেন সাকিব ভাই বলেন, ইভেনচুয়ালি ব্র্যান্ডন কিং বলেন- সবাই আসলে খুব বেশি আমাদের টিমের সঙ্গে ইনভলভ।”কিং’ এর প্রসঙ্গ আসলে সোহান বলেন, “না কনসার্ন না। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয়, আল্টিমেটলি যেহেতু ১১জন মাঠে খেলতেছে সবাই পারফর্ম করবে না।… টিমের উপরে ও কতটুকু ইনভলভড থাকতেছে, কতটুকু ইফোর্ট দিচ্ছে, এটাই ইম্পর্ট্যান্ট। অবশ্যই ওর মতো প্লেয়ার, আমার কাছে মনে হয় ওর দিনে ও আরও ভালো করতে পারবে। ওর জায়গা থেকে।”
