অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন বিজয়

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 11 minutes ago
অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন বিজয়

অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন বিজয়

অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন বিজয়

সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মিশন শুরু করবে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হলেও খুলনার কেবল শুরু। এনামুল হক বিজয়ের বিপিএলে অধিনায়কত্বের অভিষেক। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন খুলনার দলনেতা। 

গত রাতে শাহাদাত হোসেন দিপুর ব্যাটে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  আগে ব্যাট করতে নেমে জাকিরের অর্ধশতকে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চট্টগ্রাম। জবাবে দিপু-নাজিবউল্লাহর ব্যাটে জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম। পরদিনই আবার চট্টগ্রাম মাঠে নামছে, এবার প্রতিপক্ষ খুলনা টাইগার্স। অধিনায়ক এনামুল হক বিজয় ছাড়া স্থানীয়দের মধ্যে খুলনা দলে আছেন রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুবর মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন এভিন লুইস, শাই হোপ, ওশানে থমাস, মোহাম্মদ নওয়াজরা। সব মিলিয়ে অভিজ্ঞ, তরুণ, দেশি, বিদেশি মিলিয়ে বেশ সামর্থ্যবান একটি দল খুলনা টাইগার্সের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

খুলনা টাইগার্স একাদশ-

এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, আফিফ হোসেন, ফাহিম আশরাফ, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম।