ম্যাচ হারের পর দু'র্ঘটনার কবলে চ্যালেঞ্জার্স

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
ম্যাচ হারের পর দু'র্ঘটনার কবলে চ্যালেঞ্জার্স

ম্যাচ হারের পর দু'র্ঘটনার কবলে চ্যালেঞ্জার্স

ম্যাচ হারের পর দু'র্ঘটনার কবলে চ্যালেঞ্জার্স

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট বিমান পথে আজ বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। তাই বাসে ছিল না দলের কেউ। অল্পতেই রক্ষা পেয়েছে ফ্রাঞ্চাইজিটির বাস। ক্রিকেটারদের সরঞ্জাম ও ফ্র্যাঞ্চাইজিটির অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল ২০২৪ এর চট্টগ্রাম পর্ব। গতকাল ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম। কিন্তু পথে দুর্ঘটনার কবলে টিম বাস, সামনের অংশে ধাক্কা মারে একটি লরি। বাসের সামনের অংশের বা পাশ ক্ষতিগ্রস্ত হয়, এতে দরজা ভেঙে গেছে। টিম বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হলেও পুরো স্কোয়াড আজ বিকাল ৪ টায় ঢাকা থেকে চট্টগ্রামের বিমানে বসবে। কাল অনুশীলন করে পরদিন নামবে ঘরের মাঠের লড়াইয়ে। ১৩ ফেব্রুয়ারি দিনের ম্যাচে চ্যালেঞ্জার্সদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, 'সীতাকুণ্ডে টিম বাস একটি লরির সাথে ধাক্কা খেয়েছে। এই ঘটনায় কোনো খেলোয়াড়, স্টাফদের কোনো সদস্য আহত হননি। বাসটি খেলোয়াড়দের সরঞ্জাম পরিবহণ করছিল।' বিপিএলের পয়েন্ট টেবিলে তিনে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ ম্যাচে পেয়েছে ৫ জয়। গতকাল দুপুরের ম্যাচে রংপুরের বিপক্ষে ৫৩ রানে হেরেছে তারা। রংপুর রাইডার্সের রেকর্ড ২১১ রান টপকাতে নেমে ১৫৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। পরাজয়ের পর এবার তাদের টিম বাস হল ক্ষতিগ্রস্থ। চটগ্রামে গিয়ে লিগ পর্বের বাকি চার ম্যাচ খেলবে শুভাগত হোমের দল।