'মুশফিকের অধিনায়কত্বে খেলাটা বেশ উপভোগ্য'

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
'মুশফিকের অধিনায়কত্বে খেলাটা বেশ উপভোগ্য'

'মুশফিকের অধিনায়কত্বে খেলাটা বেশ উপভোগ্য'

'মুশফিকের অধিনায়কত্বে খেলাটা বেশ উপভোগ্য'

নিজেই কাপ্তানির দায়িত্বটা নিতে অনুরোধ করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট কাপ্তান মুশফিকুর রহিমকে। মাশরাফি বিন মর্তুজার অনুরোধ রেখে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম বুঝিয়ে দিলেন কেন তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একদম প্রথম সারিতে।  ২০৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটসম্যানদের ত্রাহি ত্রাহি অবস্থা থেকে পরিত্রান দিয়েছেন স্বয়ং কাপ্তান মুশফিকুর রহিম নিজেই। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জের হারাতে হয়েছে ছয় উইকেট। দলপতি মুশফিকের অপরাজিত ৭৫ রানে রূপগঞ্জ চার উইকেটের জয় পেলেও সে জয়ে ছিলোনা স্বস্তি। তবে বুধবারের ম্যাচে টানা আট ওভার বল করা মাশরাফি বিন মর্তুজা শঙ্কিত নন এ নিয়ে, 'প্রথম ম্যাচে এমনটা হতেই পারে। অনেকের জড়তা কাটেনি এখনও। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।' আর জাতীয় দলের সতীর্থ এবং ক্লাবে নিজের অধিনায়ক মুশফিকের প্রসঙ্গে বিকেএসপিতে সাংবাদিকের মুখোমুখি হয়ে মাশরাফি করেছেন উচ্ছ্বসিত প্রশংসা। 'মুশফিক দলের জন্য সব সময়ই মূল্যবান। ও সবসময়ই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকে। এমনটা নতুন কিছুনা।' বলছিলেন মাশরাফি। টপ অর্ডার, মিডল অর্ডার কেউই দাঁড়াতে পারছিলোনা ব্রাদার্স বোলারদের সামনে। ১০৩ বলে ৫ চার আর এক ছয়ে মুশফিকের অপরাজিত ৭৫ রান মাশরাফিকে জুগিয়েছে ভরসা। যদিও প্রথমে সবাইই ভেবে নিয়েছিলো মাশরাফিকেই নিতে হবে রূপগঞ্জের লিজেন্ডসদের ভার। 'মুশফিকের অধিনায়কত্বই ঠিক আছে। ওর অধিনায়কত্বে খেলাটাও বেশ উপভোগ্য। শুধু তো টেস্টেই নেতৃত্ব দেয়, ওয়ানডেতে দিচ্ছেনা অনেকদিন। এখন ফর্মে আছে, করুক না!'