মাশরাফি’র শেষ ম্যাচে জয় উপহার দিতে চান মোসাদ্দেকরা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
মাশরাফি’র শেষ ম্যাচে জয় উপহার দিতে চান মোসাদ্দেকরা
মাশরাফি’র শেষ ম্যাচে জয় উপহার দিতে চান মোসাদ্দেকরা
হঠাৎ করে অবসরের সিদ্বান্ত! মানতে পারছেন না তার ভক্তরা, মেনে নিতে কষ্ট হচ্ছে সতীর্থদের । এমনই তো হবার কথা, আর হচ্ছেও সেটাই।
যে দলটা হারলেও দলটাকে চনমনে করে তোলেন মাশরাফি, সেই মাশরাফিই কিনা আজ চুপচাপ। যার প্রভাব পড়েছে গোটা দলে । যে যার মত করে সময় কাটাচ্ছে। তাজ-সমুদ্রের লবি কিংবা যে যার রুমে।
[caption id="attachment_550" align="aligncenter" width="395"]
মোসাদ্দেকদের কাঁধে আর মাশরাফির হাতটা থাকছেনা! জয় দিয়েই সেনাপতিকে বিদায় জানানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে মোসাদ্দেক-সৌম্যরা।[/caption]
কেউ হয়তো সামনা-সামনি নিজের আবেগটা প্রকাশ করতে না পারলেও সতীর্থকে নিয়ে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় অধিনায়ক এর শেষ বেলায় যেন একটা জয় উপহার দিতে পারেন সে জন্যই যেন বদ্বপরিকর মোসাদ্দেক হোসেন সৈকত। হবেই বা না কেন! সৌম্য, মোস্তাফিজ, তাসকিন, সৈকতের মত জুনিয়রদের উজ্জীবিত করার মুলমন্ত্রইতো ছিলেন মাশরাফি বিন মোর্তাজা।
দলের সিনিয়র খেলোয়াড়রা নিজেদের সামলে নিতে পারলেও মিরাজ-সৈকতরা এমন একটা সংবাদ পাওয়ার পর নিজেদের আর ধরে রাখতে পারেননি ।
শুধু দলের সতীর্থরা নন, বাদ যাননি বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টুইট বার্তায় বলেন, 'টি-টোয়েন্টি থেকে ম্যাশের বিদায়ে শুভকামনা। তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন অধিনায়ক। আশা করি শেষ ম্যাচ জিতে তোমাকে উৎসর্গ করতে পারবো।' তাই দলের মুল মন্ত্রটাই এখন মাশরাফি’র বিদায় বেলাটা যেন বীরের মতই হয় । সবাই মিলে তার সমাপ্তিটা করতে চান মধুর। এমনটাই চাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের।
