'মাশরাফি ভাই সবসময় আমাদের সাথে আছে'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
'মাশরাফি ভাই সবসময় আমাদের সাথে আছে'
'মাশরাফি ভাই সবসময় আমাদের সাথে আছে'
সিলেট স্ট্রাইকার্স শিবিরে অবশেষে জয়ের পৌষ নামল। হারতে হারতে ক্লান্ত দলটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আজ প্রথম জয় পেয়েছে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৪৬ রানের সংগ্রহ তোলে সিলেট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে ঢাকার ইনিংস। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন।
মাশরাফি বিন মুর্তজা’র অনুপস্থিতিতে মিঠুন সিলেটের দায়িত্ব পালন করছেন। আজ ৪৬ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। মাশরাফির অনুপস্থিতি প্রসঙ্গে মিঠুন বলছিলেন,“নাহ, মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক। উনার অনুপুস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে, আমরা কীভাবে চলবো, উনি সবসময় আমাদের দলের সঙ্গে জড়িত আছে। আজকে সকালেও উনার সঙ্গে কথা হয়েছে।”মাশরাফির অধিনায়কত্বে ৫ ম্যাচ হেরেছে সিলেট। আজ মিঠুনের অধিনায়কত্বে সেই বৃত্ত ভেঙেছে। দেশের ক্রিকেটে মাশরাফির অবদান সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছেন মিঠুন। তিনি মনে করেন, ব্যস্ততার কারণে কেউ অংশ না নিতে পারলে, তার অনেক অর্জন বৃথা হয়ে যায় না। মিঠুনের অধিনায়কত্বে জয়ের স্বাদ পেল সিলেট, এই প্রসঙ্গ উঠতে তিনি বলেন,
“দেখেন এটা হচ্ছে আমারও যেমন চাওয়া ছিল জেতা, মাশরাফি ভাইয়েরও কিন্তু একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ফলটা আমাদের পক্ষে আসেনি। আমরা যদি প্রথম ম্যাচ থেকে জেতা শুরু করতাম, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না।”নিশ্চয়তা দিয়ে কখনো জেতা সম্ভব না বলে মনে করেন মিঠুন। দলের মধ্যে সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, বোঝাপড়া– এগুলো ঠিক রাখা, পাশাপাশি ভাগ্যের কথাও তুলেছেন এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার।
“আমরা গ্যারান্টি দিয়ে কখনও জিততে পারবো না। কিন্তু আমরা প্রসেসটা ঠিক রাখতে পারবো। দলের মধ্যে যে বোঝাপড়া বা পরিবেশ এটা ঠিক রাখতে পারবো। সেটাই চেষ্টা করছি। ফল এটা অটোমেটিক, ভাগ্যেরও অনেক বিষয় আছে। সবকিছু মিলিয়ে আসলে ফল গ্যারান্টি দিয়ে দেওয়া খুব কঠিন। আমরা চেষ্টা করবো প্রসেসটা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার।”
