লোকাল খেলোয়াড় হয়েও তাসকিনরা বুঝতে পারেন না মিরপুরের উইকেট
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoলোকাল খেলোয়াড় হয়েও তাসকিনরা বুঝতে পারেন না মিরপুরের উইকেট
লোকাল খেলোয়াড় হয়েও তাসকিনরা বুঝতে পারেন না মিরপুরের উইকেট
হারের বৃত্ত থেকে বের হওয়ার কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না দুর্দান্ত ঢাকা। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ হেরে রাজ্যের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন তাসকিন আহমেদ। মিরপুরের উইকেট নিয়েও একইরকম কণ্ঠ ছিল এই পেসারের। দেশের খেলোয়াড় হয়েও এই উইকেট মাঝেমধ্যে বুঝে উঠতে পারেন না তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে রান না করতে পারলে টিকে থাকা কঠিন, যে পথে ঢাকা হারছে বারবার।
গতকাল সিলেটের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৪ রানে থেমে যায় ঢাকা। সিলেট ম্যাচটি জিতে নেয় ৬ বল বাকি থাকতে। ফলে মিরপুরে দুই দলের জন্যই যে ব্যাট করা কঠিন ছিল, সেটা খুব পরিষ্কার। প্রসঙ্গ উঠল মিরপুরের উইকেট নিয়ে। তাসকিন বলেন,“আসলে মিরপুরে আসলে উইকেট একেকসময় একেক রকম আচরণ করে। এটা গত ৪-৫ বছর ধরেই দেখছি। আমরা লোকাল প্লেয়ার হয়েও মাঝেমধ্যে বুঝতে পারিনা কী হইতে যাচ্ছে মিরপুরে বিশেষ করে। চট্টগ্রাম, সিলেটে তাও একটু ভালো উইকেট হয়। আমাদের দলে তো এখন পর্যন্ত ঐইভাবে ১৫০ই পার করতে পারি নাই ব্যাটিংয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে রান করতে পারলে আসলে কঠিন।''বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন উইকেট ভালো হচ্ছে না বলে মত এই পেসারের। যেহেতু আইসিসির ইভেন্টগুলোতে বড় স্কোর হয়ে থাকে, সেহেতু প্রস্তুতির জন্য বাংলাদেশের উইকেট তেমন হওয়া উচিত। কিন্তু তেমনটি না হওয়া নেতিবাচক হিসেবেই দেখছেন তাসকিন। “হ্যাঁ প্রস্তুতির জন্য আসলে ভালো উইকেট হইলে আরও ভালো। কারণ আইসিসি ইভেন্টে সবসময় অনেক হাইস্কোরিং উইকেট হয়। আমি নিশ্চিত যে প্রস্তুতি একটু হলেও ঘাটতি হচ্ছে। ওভারঅল আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। আশা করছি যে, আরেকটু ভালো উইকেট হবে। আর উইকেট যেমনই হোক ভালো উইকেটেও আমাদের তো রান করতে পারিনি। আমাদের ব্যাটিং বিপর্যয় আছেই আসলে সবগুলা ম্যাচে।'' গতকাল প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন তাসকিন। সংবাদ সম্মেলনে সেই অভিজ্ঞতার কথা জানালেন। মাঠে অনেক ব্যাপারে নজর রাখতে হয়েছে, অনেক সিদ্ধান্ত বদল করতে হয়েছে। ম্যাচ জেতার আশাও ছিল এই পেসারের। “অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। একটু মাঠে অনেক কিছু ফোকাস রাখতে হয়েছে। অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে নিজেকে তাড়াতাড়ি চেঞ্জ হতে হয়েছে। ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। প্রথম ১০ ওভারে অনেক আশাবাদীও ছিলাম আজকে একটা ভালো টোটাল হবে, ইনশাল্লাহ জিততে পারব। পরে হারায় আসলে খারাপ লাগতেছে।''
