লিটন দাসকে জরিমানা করল বিপিএল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
লিটন দাসকে জরিমানা করল বিপিএল

লিটন দাসকে জরিমানা করল বিপিএল

লিটন দাসকে জরিমানা করল বিপিএল

বিপিএলের ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস। ফাইনালের আগে লিটনকে গুণতে হচ্ছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা, সাথে তার নামের পাশে বসল ১ ডিমেরিট পয়েন্ট। 

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডা করে এবার জরিমানা গুণতে হচ্ছে লিটনকে। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। ঘটনা, রংপুরের ইনিংসে একটি স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। থার্ড আম্পায়ার পর্যন্ত রিভিউ না নিয়ে আবেদন নাকচ করে দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার। আর তাতেই আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান লিটন। আম্পায়ারের সঙ্গে উত্তেজিত তর্ক থামাতে সেদিন এগিয়ে আসতে হয়েছে কুমিল্লার হেড কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে।    আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে কথা বলার শাস্তি পেয়েছেন কুমিল্লা অধিনায়ক। আচরণবিধি ভাঙার অভিযোগে লিটনের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।  প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিপিএল ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা । সে ম্যাচের নায়ক ৮৩ রান করা লিটন দাস।