কুমিল্লার বিপক্ষে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
কুমিল্লার বিপক্ষে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

কুমিল্লার বিপক্ষে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

কুমিল্লার বিপক্ষে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ

টানা চারের হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে বড় সংগ্রহ করতে পারল না খুলনা টাইগার্স। অ্যালেক্স হেলস দারুণ ইনিংসের ইঙ্গিত দিয়েও এগিয়ে যেতে পারলেন না বেশিদূর, আরেক ওপেনার আফিফ ছিলেন ধীরগতির। দ্রুতই বিদায় নেন অধিনায়ক এনামুল হক বিজয়। এভিন লুইস, মাহমুদুল হাসান জয় থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের ইনিংস থামে ১৬৪ রানে। 

টসে জিতে আগে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স আজ শুরুতেই হারায় অ্যালেক্স হেলসকে। রংপুরের বিপক্ষে আগের ম্যাচে ৬০ রানের ইনিংস খেলা হেলস ২২ রানের বেশি করতে পারেননি। ৩২ রানে ওপেনিং জুটি ভাঙে খুলনার। এরপর এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব মিলে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৩৭ রান। ইনিংসের ১০ তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমান ভাঙেন এই জুটি। তিনে নামা অধিনায়ক বিজয় ১৩ বলে করেন ১৮ রান। তার এই ইনিংসে ছিল ২ ছক্কা। এদিন কুমিল্লার বোলারদের বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে থাকেন আফিফ হোসেন ধ্রুব। ওপেনিংয়ে নেমে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি আফিফ। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৩ বলে করেন ২৯ রান। সম্প্রতি জাতীয় দলে ডাক পাওয়া আলিস আল ইসলাম বোল্ড করে ফেরান ওপেনার আফিফকে। তিনে নামা এভিন লুইস এরপর সঙ্গী হিসেবে পান মাহমুদুল হাসান জয়কে। ৪র্থ উইকেট জুটিতে জয় আর লুইস মিলে খুলনাকে এনে দেন স্বস্তি। ধাক্কা সামলে তাদের ব্যাটে খুলনার রানের চাকায় গতিও বাড়ে। তবে মাহমুদুল জয়ের ঝড়ো ব্যাটিং চট্টগ্রামের দর্শকদের বেশিক্ষণ দেখতে দেননি ম্যাথু ফোর্ড। শর্ট আর স্লোয়ারে আফিফকে ক্যাচ বানিয়েছেন রিশাদের হাতে। সাজঘরে ফেরার আগে আফিফের ব্যাট থেকে ২৮ রান আসে কেবল ১৯ বলে। প্রথম ৩ ওভারে উইকেটশূন্য থাকা মইন আলি কোটার শেষ ওভারে এসে শিকার করেন জোড়া উইকেট। ২০ বলে ৩৬ রান করে ফেলা এভিন লুইসকে বিদায় করেন স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। এক বল পর লুক উড বোল্ড করে দেন ডাকের স্বাদ। ৪-০-৪৬-২, বোলিং ফিগারে মইন আলি শেষ করেন তার কোটা। মইন ছাড়াও এদিন ম্যাথু ফোর্ড দখলে নেন জোড়া উইকেট। রান আউটের শিকার হওয়া নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ২ রান। এক বল পর ওয়েইন পারনেলও রান আউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। ১১ বলে ২ ছক্কার সাহায্যে করেছেন ১৯ রান।