ক্রেমারের ঘূর্ণিতে সিরিজ ড্র করল জিম্বাবুয়ে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
ক্রেমারের ঘূর্ণিতে সিরিজ ড্র করল জিম্বাবুয়ে
ক্রেমারের ঘূর্ণিতে সিরিজ ড্র করল জিম্বাবুয়ে
ছোট দলগুলো যখন উন্নতির দিকে ধাবমান তখন এক সময়ের বড় দল জিম্বাবুয়ে নিজেদের হারিয়ে খুঁজছে। স্কটল্যান্ড সফরে প্রথম ম্যাচে পরাজয়ের পর তারা অবশেষে দেখা পেল কাঙ্ক্ষিত জয়ের। গত ম্যাচে চমকে দেওয়া স্কটল্যান্ড ইডেনবার্গে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। শুরুটা ভালই করেছিল দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রস ও কোয়েটজার। ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে উইলিয়ামসনের স্পিনে বোল্ড হয়ে ফিরে যান ক্রস, দলের রান তখন ৩৫। এরপর ম্যাকলিওডকে সাথে নিয়ে ৭১ রানের মূল্যবান জুটি গড়েন কোয়েটজার। এরপরই ছন্দপতন, ক্রেমারের ঘূর্ণিতে কুপোকাত স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ১০৬ রানের মাথায় ক্রেমারের বলে এই দলের সর্বোচ্চ ৬৬ রান করে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান কোয়েটজার। এরপর ব্যাটসম্যানদের শুধুই আসা যাওয়া। বাকি ৮ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৬৩ রান। ক্রেমার একাই নেন ৫ উইকেট। এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মত পাঁচ উইকেটের দেখা পেলেন গ্রায়েম ক্রেমার। স্কটল্যান্ড শেষ পর্যন্ত অলআউট হয় ১৬৯ রানে। জয়ের জন্য ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে তেমন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। সুলেমান মিরে ও হ্যামিল্টন মাসাকাদজা ৪ ওভারেই তুলে নেন ৩০ রান। দলীয় ৩০ রানে মিরে ১২ রান করে আউট হন। ঠিক এর এক রান পরেই ১৭ রান করে আউট হন মাসাকাদজা। এরপর শন আরভিন ও উইলিয়ামসনও আউট হন তাড়াতাড়ি, ১০০ রানের আগেই হারিয়ে ফেলে ৪ উইকেট। আর ফিরে তাকাতে হয়নি জিম্বাবুয়ের, সিকান্দার রাজা ও রায়ান বুর্ল মিলে জিতিয়ে ফেরেন জিম্বাবুয়েকে। সিকান্দার রাজা ৫৮ রানে ও রায়ান বুর্ল অপরাজিত থাকেন ৩০ রানে। স্কটল্যান্দের ক্রিস সোল ৩৬ রানে ৩ উইকেট লাভ করেন। জিম্বাবুয়ে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়। সংক্ষিপ্ত স্কোরঃ স্কটল্যান্ড-১৫৯/১০ (৪২ ওভার), কোয়েটজার-৬১, ম্যাকলিওড-৫৮, ক্রেমার-২৯/৫ জিম্বাবুয়ে-১৭১/৪ (৩৭ ওভার), সিকান্দার রাজা-৫৮*, রায়ান বুর্ল-৩০*, ক্রিস সোল-৩৬/৩ প্লেয়ার অফ দ্যা ম্যাচ-গ্রায়েম ক্রেমার।
