কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন পোলার্ডে ম্লান
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন পোলার্ডে ম্লান
কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন পোলার্ডে ম্লান
[caption id="attachment_881" align="aligncenter" width="506"]
জয় পেয়ে উচ্ছ্বসিত পান্ডীয়া ভাতৃদ্বয়![/caption]
শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠের ম্যাচটিই ছিল ভারতীয় কাপ্তান ভিরাট কোহলির আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ। কাঁধের ইনজুরি থেকে ফিরেই দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করে ভিরাট কোহলি আবারও জানান দেন কেন তিনি বর্তমানের অন্যতম সেরা উইলোবাজ। তবে মুম্বাই পিঞ্চ হিটার পোলার্ডের অনবদ্য ৭০ রানের ইনিংসে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় কোহলির ব্যাঙ্গালুরুকে।
[caption id="attachment_882" align="aligncenter" width="450"]
ফিরেই দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসে অর্ধশতকের পর ব্যাট উঁচিয়ে অভিবাদনের জবাবা দিচ্ছেন ব্যাঙ্গালুরু কাপ্তান ভিরাট কোহলি।[/caption]
টস জিতে মুম্বাই কাপ্তান এদিন কোহলিকে আমন্ত্রণ জানান ব্যাটিংয়ে। তবে দলপতি ছাড়া আর কারো ব্যাটে পর্যাপ্ত রান না আসায় রয়্যালদের ইনিংস থামে মাত্র ১৪২ রানে। ৪৭ বলে ৬২ রানের কোহলির ইনিংসটি বাদে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ক্যারিবীয় হার্ডহিটার ক্রিস গেইলের ব্যাট থেকে। ম্যাকক্ল্যানাগান ইন্ডিয়ান্সদের পক্ষে নেন সর্বোচ্চ দুই উইকেট।
জবাব দিতে নেমে মুম্বাইয়ের শুরুটা ছিল ভীষণ অস্বস্তিকর। ৩,২,০,০ টেলিফোন ডিজিট নয় বরং মুম্বাই টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের রানসংখ্যা ছিল এমনই। মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে বসা মুম্বাই যখন প্রস্তুত আরও একটি পরাজয় বরণের জন্য। ঠিক তখনই মঞ্চে আবির্ভাব ঘটে ক্যারিবীয় আরেক দানব কাইরন পোলার্ডের।
[caption id="attachment_883" align="aligncenter" width="441"]
ম্যাচজয়ী ৭০ রানের ইনিংসের মাঝে ম্যাচসেরা পোলার্ডের একটি চারের মার। [/caption]
৫ ছয় আর ৩ চারে মাত্র ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলার সাথে সাথে ৬ষ্ঠ উইকেট জুটিতে হার্ডিক পান্ডিয়াকে নিয়ে গড়েন ৯৩ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। পোলার্ড ফিরে গেলেও হার্ডিক ভাতৃদ্বয় ৭ বল হাতে রেখে মুম্বাইকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ক্যারবীয় লেগি স্যামুয়েল বদ্রি মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
অসাধারণ আর অনবদ্য এবং প্রয়োজনীয় সময়ে ৭০ রানের এক মারকুটে ইনিংস পোলার্ডকে এনে দেয় ম্যাচ সেরার সম্মান। ইডেনে শনিবার বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে সাকিবের কলকাতা আর মুস্তাফিজের হায়দ্রাবাদ।
