খুলনার পরাজয়ে শেষ হল বিপিএলের লিগ পর্ব

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
খুলনার পরাজয়ে শেষ হল বিপিএলের লিগ পর্ব

খুলনার পরাজয়ে শেষ হল বিপিএলের লিগ পর্ব

খুলনার পরাজয়ে শেষ হল বিপিএলের লিগ পর্ব

লিগ পর্বের শেষ ম্যাচ। দুই দলই ছিটকে গেছে প্লে অফের রেস থেকে। এমন নিরুত্তাপ লড়াইয়ের দিনে খুলনা টাইগার্স সংগ্রহ করে কেবল ১২৮ রান। লক্ষ্য তাড়ায় নেমে খুব একটা কষ্ট করতে হয়নি সিলেটকে। শান্ত-রাব্বির ৭০ রানের জুটির পর অধিনায়ক মিঠুনের ফিনিশিংয়ে দুই ওভার বাকি থাকতে তারা জিতল ৬ উইকেটে।

এবারের বিপিএলে ১২ ম্যাচ খেলে সমান ৫ টি করে জয় নিয়ে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স শেষ করল আসর। তবে রান রেটে পিছিয়ে থাকার কারণে ৬ নম্বরে জায়গা হল সিলেটের। খুলনা ২০২৪ বিপিএল শেষ করলে পাঁচে থেকে। বিপিএলের নিরুত্তাপ ম্যাচে আলো ছড়ালেন আফিফ হোসেন ধ্রুব। এবারের বিপিএলে ১২তম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন খুলনার ওপেনার আফিফ। আফিফের ঝড়ো ফিফটির পরও সংগ্রহ বড় হল না খুলনার। এদিন জ্বলে ওঠতে পারলেন না খুলনা টাইগার্সের অন্য কোনো ব্যাটার। বেনি হাওয়েল, শফিকুল ইসলামদের পেস সামলাতে ব্যর্থ হয়ে একের পর এক উইকেট হারিয়ে খুলনা শেষ পর্যন্ত স্কোরবোর্ডে জমা করে ১২৮ রান।  ১২৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান সিলেটের ওপেনার জাকির হাসান। নাহিদুল ইসলামের বলে ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হন জাকির। ডাকের স্বাদ নিয়ে ফেরত যান প্যাভিলিয়নে। পরের ওভারে নেই আরেক ওপেনার কেনার লুইস। ফেরার আগে ৬ বলে করেন ৫। ৬ রানে নেই সিলেটের দুই ওপেনার। এরপর অবশ্য নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি চৌধুরী রাব্বির ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৬ রানের জুটিতে দলের জয়ের পথ সহজ করে দেন শান্ত-রাব্বি। তবে ব্যক্তিগত ৩৯ রানে শান্ত ফিরলে ভাঙে এই জুটি। ফিফটির পথে থাকা ইয়াসির আলিও হয়েছেন ব্যর্থ। সাজঘরের পথ ধরেন ৪ রানের আক্ষেপ নিয়ে। এরপর মোহাম্মদ মিঠুন আর বেনি হাওয়েলের ব্যাটে দুই ওভার বাকি থাকতেই সিলেট পায় ৬ উইকেটের জয়।