খুলনা-বরিশাল ম্যাচ বিপিএলে হাইপ তৈরি করবে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
খুলনা-বরিশাল ম্যাচ বিপিএলে হাইপ তৈরি করবে
খুলনা-বরিশাল ম্যাচ বিপিএলে হাইপ তৈরি করবে
গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে ফরচুর বরিশালের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যমাত্রা ১৮ ওভারেই পেরিয়ে যায় খুলনা টাইগার্স। এই রান তাড়ায় বড় ভূমিকা রেখেছেন খুলনার দলীয় অধিনায়ক এনামুল হক বিজয়। জয়ী হয়ে মাঠ ছেড়েছেন অপরাজিত ৬৩ (৪৪) রান করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ও দলের লক্ষ্যের কথা জানালেন বিজয়।
বিজয় মাঝেমধ্যেই সুযোগ পান জাতীয় দলে। কেউ চোটে পড়েছে, কেউ অনুপস্থিত– বিজয়কে ডাকা হয় দ্বিধাহীনভাবে। বিপিএলে বরিশালের শক্তিশালী দলের বিপক্ষে বিজয়ের ইনিংস আশা যোগাবে নিশ্চিতভাবে। তিনিও নিজেও তো সেই আশাতেই থাকেন,“আসলে আরো ভালো খেলা উচিত। আমি অনুভব করি যে আমি যতটুকু খেলেছি, তার থেকে আরো অনেক কিছু আমার দেওয়ার বাকি আছে। অনেক কিছু দিতে পারব ইনশাআল্লাহ যেটা আমার সবসময় মনেপ্রাণে থাকে।”দলকে নিয়ে লক্ষ্য জানিয়েছেন এই ওপেনার। দলকে নিয়ে লড়াই করা ও ভালো জায়গায় নিয়ে যাওয়া আছে তার ভাবনায়। এরপর ফলাফল আসবে খুব স্বাভাবিকভাবেই। বিজয় তাই মনে করেন।
“আমার লক্ষ্য থাকবে এই দলটাকে একটা দারুণ পর্যায়ে নিয়ে যাওয়া। এটাই প্রথম লক্ষ্য থাকবে। এটার পরে আসলে ফলাফল এমনিই আসবে। রান করতে পারলে ফলাফল সহজে পাওয়া যাবে। তাই আমার এখন লক্ষ্য দলটাকে নিয়ে লড়াই করা ও ভালো পর্যায়ে যাওয়া।”নামের বিচারে বরিশাল বড় দল, সেটি যে কেউ স্বীকার করবে। খুলনার অধিনায়ক বিজয়ও তা করছেন। কিন্তু লড়াইটা যেখানে ব্যাট ও বলের, সেখানে এই বড়-ছোট নিয়ে খুব বেশি ভাবার সময় নেই বলেই মনে করেন তিনি। আর এধরনের ম্যাচ বিপিএলে ‘হাইপ’ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন বিজয়।
“খেলা যখন হয়, তখন ব্যাট-বলের লড়াই হয়। দলের নামে কিংবা বড় দল, ছোট দল হিসেবে চিন্তা করে না। আমরা ভাবি, ভালো বলটা সবার জন্য ভালো, খারাপ বলটা সবার জন্য খারাপ। তবে হ্যাঁ, নামের বিচারে বরিশাল অনেক বড়। মুশফিক ভাই আছে, রিয়াদ ভাই আছে, তামিম ভাই সেরা ব্যাটারদের একজন। তাই আমি মনে করি এই ম্যাচটা খুলনা দলের জন্য একটা বুস্টআপ হবে এবং বিপিএলের জন্য একটা হাইপ তৈরি করবে।”
