সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে হেরে আছে টানা চার ম্যাচ। অন্যদিকে ফরচুন বরিশালেরও প্রায় একই হাল, পরাজয়ের হ্যাটট্রিক পূরণ হয়ে আছে তাদের। এই দুই দল যেন কোনোভাবেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। আজ তারা মুখোমুখি একে অপরের। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক বদল।
৪ ম্যাচে সিলেটের জয় এখন ০'তে, সমান ম্যাচে বরিশালের ১টি। দুই দলের জয়ে ফেরার মিশনে টসে জিতলেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিদ্ধান্ত নিলেন আগে বোলিং করার। সিলেটের জার্সিতে ফিরলেন শামসুর রহমান শুভ, বাদ গেলেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গতবার চমক দেখানো সিলেট এবার হারল চার ম্যাচের সবকটিই। গেল বছর নিজেদের হোম গ্রাউন্ডে ভালো করেছিল সিলেট। তবে এবার দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের মুখ দেখল দলটি। এর আগে ঢাকা পর্বের দুই ম্যাচেও তাদের সঙ্গী ছিল পরাজয়।বিপরীতে তামিম ইকবালের ফরচুন বরিশালও দেখছে একের পর এক হার। এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই মুখ থুবড়ে পড়েছে তামিমের দল। রংপুর রাইডার্সকে হারিয়ে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরের ম্যাচগুলোতে।