এনওসি’র অপেক্ষায় মিরাজ

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
এনওসি’র অপেক্ষায় মিরাজ

এনওসি’র অপেক্ষায় মিরাজ

এনওসি’র অপেক্ষায় মিরাজ

আগষ্টের ৪ তারিখ থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল। এরই মধ্যে চুক্তি সেরে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপেক্ষা এবার সিপিএলে  নিজেকে মেলে ধরার। সিপিএলে এর আগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও একবার অনাপত্তি পত্র জটিলতায় দেশে ফিরে আসতে হয় সাকিবকে। শাহারুখ খানের দল ত্রিনিবাগো নাইটরাইডার্সের হয়ে খেলার জন্য এরই মধ্যে চুক্তি হয়েছে মেহেদী মিরাজের। ত্রিনিবাগোর সাথে চুক্তি হলেও বিসিবি থেকে এখনো অনাপত্তিপত্র পাননি এই অলরাউন্ডার। মিরাজের আশা ঠিক সময়ে বোর্ড থেকে পেয়ে যাবেন অনাপত্তিপত্র। মিরাজ বলেন, ‘অনাপত্তিপত্র পাওয়ার জন্য আমি বোর্ডকে জানিয়েছি ইতিমধ্যে। এছাড়াও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন স্যার, আকরাম স্যার, সুজন স্যার এবং কোচকে বলেছি সিপিএলে খেলার ব্যাপারে। উনারা বলেছেন ফিটনেস ক্যাম্প শেষে সিপিএলে যেতে কোন সমস্যা হবেনা।’ অষ্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের খেলতে না পারায় ত্রিনিবাগোর হয়ে দলে ডাক পেয়েছেন মিরাজ। যদিও মিরাজ প্রথমে নিলামেই ছিলোনা। ত্রিনিবাগোর হয়ে অধিনায়কের দায়িত্বে থাকবেন ওয়েষ্টইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। এছাড়াও সুনিল নারিন, কেভিন কুপার, ড্যারেন ব্রাভোর মত ক্রিকেটাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরেক দল জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও।