দুর্দান্ত রাতেও নাইমের আছে হতাশা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
দুর্দান্ত রাতেও নাইমের আছে হতাশা

দুর্দান্ত রাতেও নাইমের আছে হতাশা

দুর্দান্ত রাতেও নাইমের আছে হতাশা

বিপিএলে মোহাম্মদ নাইম শেখ উড়ছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে রাতের ম্যাচে নেমেই এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটি পেয়ে গেলেন নাইম। ফিফটি হাঁকিয়ে হয়ে যান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। নাইমের সাথে এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন সাইফ হাসানও। এই দুইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকা স্কোরবোর্ডে জমা করে ১৭৫ রান। তবে নাইম যেভাবে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন, চরম হতাশার।

নাইম শেখ, সাইফ হাসানের দুই ‘বিগ ফিফটির’ ওপর ভর করে দুর্দান্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৫ রানে। ঢাকাকে এমন অবস্থানে নিয়ে যেতে ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন নাইম। এই ইনিংসের মধ্য দিয়ে ২০২৪ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের চেয়ারও নাইমের হয়ে গেল। ২৫৬ রান নিয়ে নাইম এখন বিপিএলের শীর্ষে। দুইয়ে থাকা বাবর আজমের সংগ্রহে ২৫১ রান।  আগে ব্যাট করতে নামা দুর্দান্ত ঢাকা ইনিংসের শুরুতেই হারায় চতুরঙ্গ ডি সিলভাকে। আলিস আল ইসলামের শিকার হয়ে ফেরার আগে ১৩ বলে ১৪ করেন সিলভা। এরপরই ঢাকার নতুন অধ্যায়ের সূচনা। দুই দেশি তারকার তাণ্ডব মিরপুরে চলে দীর্ঘক্ষণ। মোহাম্মদ নাইমের সঙ্গে যুক্ত হয়ে কুমিল্লার শক্তিশালী বোলিং লাইনকে শাসন করেন সাইফ হাসান। দারুণ সব স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে ৫.৫ ওভারে ৫০, ১১.৫ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান আসে দুর্দান্ত ঢাকার। ৭ চার ও ১ ছক্কায় ঝড় তুলে ৩১ বলে এবারের আসরে নিজের দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েছেন মোহাম্মদ নাইম শেখ। নাইমের তান্ডবলীলা কিছুক্ষণ বিরতি হলে সাইফ হাসান রূপ নেন ভয়ংকর। সাইফ ফিফটি হাঁকান ৩৯ বল খেলে। পঞ্চাশের পর আরও মারমুখী হতে গিয়ে সাইফ হাসান শিকার হন ম্যাথু ফর্ডের। ৫৭ রানে থাকা সাইফ প্যাভিলিয়নের পথ ধরলে ভাঙে নাইমের সঙ্গে গড়া ১১৯ রানের জুটি। আর এটিই এবারের বিপিএলে সাইফের সর্বোচ্চ রানের ইনিংস। আর তাদের জুটি জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপে। নাইম আজ সবকিছু রাঙিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে হয়েছেন হিট উইকেটের শিকার। তার ৬৪ রানের ইনিংস খেলতে ৪৫ বল মোকাবিলা করতে হয়েছে, যাতে আছে ৯ চার ও ১ ছয়। নাইমের বিদায়ের পর ডাক হয়েছেন অভিষিক্ত আন্দ্রে ম্যাককার্থি। ফর্ডের ঝুলিতেই মুহূর্তেই জমা হয়ে যায় ৩ উইকেট। ১৭তম ওভারে ম্যাথু ফর্ড শিকার করেছেন তিন উইকেট। ওভারের প্রথম বলে ৬ হজম করে পরের বলে সাইফকে ফিরিয়ে নেন মধুর প্রতিশোধ। পঞ্চম ডেলিভারিতে লজ্জাজনক এক উইকেট উপহার দেন নাইম শেখকে। ওভারের শেষ বলে ডাক বানান বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা আন্দ্রে ম্যাককার্থিকে। এরপর অ্যালেক্স রস আর এসএম মেহেরব মিলে ইনিংস শেষ করে আসেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দুর্দান্ত ঢাকার সংগ্রহ ১৭৫ রান।