দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের দুর্দান্ত জয়

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের দুর্দান্ত জয়

দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের দুর্দান্ত জয়

দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের দুর্দান্ত জয়

নামের মূল্যায়ন ম্যাচে দেখাতে ব্যর্থ দুর্দান্ত ঢাকা। উলটো প্রতিপক্ষের দুর্দান্ত ইনিংস আর দাপুটে বোলিংয়ে নাজেহাল হয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ১৮৪ রানের টার্গেট টপকাতে নেমে ঢাকা গুটিয়ে গেছে ১০৪ রানে। চোটের কারণে ব্যাট হাতে নামতে পারেননি তাসকিন, ফলে ৭৯ রানের বড় জয়ে সিলেট পর্ব রাঙাল রংপুর রাইডার্স। ৬২ রানের অনবদ্য ইনিংস খেলা রংপুরের ওপেনার বাবর আজমের হাতে ওঠল ম্যাচ সেরার পুরষ্কার। 

রংপুর রাইডার্সের ছুড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুটা চরম বাজেভাবে হয় দুর্দান্ত ঢাকার। টপ অর্ডারের ৪ ব্যাটারের কেবল একজন ছুঁতে পারেন দুই অংকের ঘর। আজমতউল্লাহ ওমরজাই ইনিংসের প্রথম ওভারেই লেগ বিফোরের ফাঁদে ফেলে ডাক বানান ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। এরপর সাইম আইয়ুব ও মোহাম্মদ নাইম শেখের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। ঢাকার জার্সিতে বিপিএল রাঙাতে ব্যর্থ সাইম, ৩২ রানে ৪ উইকেট হারানো দুর্দান্ত ঢাকার পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব করেন ১৭ রান। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি লাসিথ ক্রসপুল। অপরদিকে ওপেনার মোহাম্মদ নাইম ১৫ বল মোকাবিলা করে নামের পাশে লিখেন কেবল ৯। দ্রুতই টপ অর্ডার খুইয়ে চরম বিপাকে পড়া দুর্দান্ত ঢাকা এরপর অবশ্য দুর্দান্তভাবেই ম্যাচে ফিরে আসে। অ্যালেক্স রস-মোসাদ্দেক হোসেন সৈকতের জুটির যখন ৪৯ রান, তখনই হাসান মাহমুদ রংপুরকে এনে দেন গুরুত্বপূর্ণ এক ব্রেকথ্রু। বোল্ড করে বিদায় করেন ১৫ রানে থাকা ঢাকার অধিনায়ককে। পরের বলে হাসান মাহমুদের আরও এক উইকেট। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ইরফান শুক্কুর চোখের সমস্যায় ব্যাট করতে না পারা সাকিব বল হাতে প্রথম দুই ওভারে দলকে সাফল্য এনে দিতে না পারলেও নিজের তৃতীয় ওভারের শেষ বলে পান উইকেটের দেখা। ইনিংসের ১৭তম ওভারে এসে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন শেখ মেহদী হাসান। জোড়া উইকেটের ফলে তার উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় তিনে। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ব্যাট করতে নামেননি। যার ফলে ১০৪ রানেই থেমে যায় দুর্দান্ত ঢাকার ইনিংস। ৭৯ রানের বড় জয় নিয়ে সিলেট পর্ব রাঙাল রংপুর রাইডার্স।