দুবাইয়ে রাতে ফাইনাল হেরে আজ চট্টগ্রামে টম ব্যান্টন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
দুবাইয়ে রাতে ফাইনাল হেরে আজ চট্টগ্রামে টম ব্যান্টন

দুবাইয়ে রাতে ফাইনাল হেরে আজ চট্টগ্রামে টম ব্যান্টন

দুবাইয়ে রাতে ফাইনাল হেরে আজ চট্টগ্রামে টম ব্যান্টন

দুবাইয়ে গত রাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ফাইনালে ২০ বলে ৩৫ করা টম ব্যান্টন আজ চট্টগ্রামে। বিপিএলের বাকি অংশে তিনি খেলবেন ফরচুন বরিশালের জার্সিতে। আইপিএল, পিএসএল বিগ ব্যাশ মাতানো উইকেটকিপার ব্যাটার ব্যান্টন এবারই প্রথম বিপিএলে।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ফেলা ফরচুন বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে। শেষ তিন ম্যাচের তিনটিতেই তারা পেয়েছে জয়ের দেখা। লিগ পর্বে তামিম ইকবালদের পরের দুই ম্যাচে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স। স্কোয়াড আরও শক্তিশালী করতেই ফরচুন বরিশাল নতুন করে দলে ভিড়িয়েছে টম ব্যান্টনকে। বড় শট নেওয়ার ক্ষমতার জন্যই নিলামে বরিশাল দলে নিয়েছে ব্যান্টনকে। বিগ ব্যাশ লিগে তিনি খেলেন ব্রিসবেন হিটের হয়ে। এরপর আইপিএলে আসনে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে।