ধীর গতির ওভার রেটে মাঠের বাইরে মাশরাফি

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
ধীর গতির ওভার রেটে মাঠের বাইরে মাশরাফি

ধীর গতির ওভার রেটে মাঠের বাইরে মাশরাফি

ধীর গতির ওভার রেটে মাঠের বাইরে মাশরাফি

কলম্বোয় তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্ধারিত ৫০ ওয়াভার শেষ করতে না পারায় এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এর আগে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতেও নির্ধারিত সময়েরও ২৫ মিনিট বেশী সময় নিয়ে বোলিং শেষ করেছিল মাশরাফি বাহিনী। কলম্বোর তৃতীয় ম্যাচে আরও ৫ মিনিট বেড়ে বাংলাদেশ দল মাঠ ছেড়েছে ৩০ মিনিট পর। শাস্তির খড়গ যে নেমে আসছে ঘাড়ের ওপর বেশ টের পেয়েছিলেন কাপ্তান। তাই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আগেভাগেই জানিয়ে দেন, 'এক ম্যাচ বসে থাকতে হবে। এরপরের ওয়ানডেতে থাকছিনা।' অর্থাৎ আগামী ১২ই মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান এমনটা নিশ্চিতই। তবে এবারই প্রথম নয়। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে একই অভিযোগে নিষিদ্ধ হতে হয়েছিল মাশরাফিকে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস করতে তাই সাকিব আল হাসান গিয়েছিলেন উইকেটে। প্রায় ১৬ বছর পাকিস্তানকে পরাজয়ের স্বাদটা এসেছিল সেই সাকিবের অধিনাকত্বেই। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ১৭ই মে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের সেনাপতির ভূমিকায় আবির্ভূত হবেন নড়াইল এক্সপ্রেস। উল্লেখ্য, আগামী মে মাসে ত্রিদেশী টুর্ণামেন্টে অংশ নেয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।