দাম কমল বিপিএল টিকিটের

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
দাম কমল বিপিএল টিকিটের

দাম কমল বিপিএল টিকিটের

দাম কমল বিপিএল টিকিটের

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি। ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও টিকিট কিনতে পারবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা। 

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এর আগে আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।  মাঠে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ উপভোগ করতে দাম কমিয়ে ঢাকার দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ৮০০ টাকা, ক্লাব হাউজ ৪০০ টাকা। নর্দান ও সাউদার্ন গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা করে। সবচেয়ে কম, মাত্র ১০০ টাকা খরচ করে ইস্টার্ন গ্যালারি থেকে দেখা যাবে ম্যাচ। ম্যাচের একদিন আগে থেকে এবং ম্যাচের দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার/বুথ, মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। আর অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে, https://ticket.tigercricket.com.bd/ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নিবন্ধন করতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নাম্বার। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২ টি টিকিট ক্রয় করা যাবে। এরপর সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে (ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা)। মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ থেকে।

মিরপুরের কোন গ্যালারির টিকিটের কত দাম-

ইস্টার্ন গ্যালারি- ১০০ টাকা নর্থ ও সাউথ স্ট্যান্ড- ২০০ ক্লাব হাউজ- ৪০০ ভিআইপি স্ট্যান্ড- ৮০০ গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০