দাম বাড়ল বিপিএল টিকিটের

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
দাম বাড়ল বিপিএল টিকিটের

দাম বাড়ল বিপিএল টিকিটের

দাম বাড়ল বিপিএল টিকিটের

চলমান বিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ। প্লে-অফে খেলবে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সেই চার দলের সবক'টিকেই পেয়ে গেছে বিপিএল। প্লে অফ ম্যাচের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি। ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও টিকিট কিনতে পারবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ২৫০০ টাকা। 

টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এর আগে দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মাঠে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্লে অফ উপভোগ করতে ঢাকার দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা। নর্দান ও সাউদার্ন গ্যালারির টিকিট মূল্য ৫০০ টাকা করে। সবচেয়ে কম, মাত্র ৩০০ টাকা খরচ করে ইস্টার্ন গ্যালারি থেকে দেখা যাবে ম্যাচ। ম্যাচের একদিন আগে থেকে এবং ম্যাচের দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার/বুথ, মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। আর অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে, https://ticket.tigercricket.com.bd/ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নিবন্ধন করতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নাম্বার। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২ টি টিকিট ক্রয় করা যাবে। এরপর সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে (ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা)। মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ থেকে।

মিরপুরের কোন গ্যালারির টিকিটের কত দাম-

ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৫০০ ক্লাব হাউজ- ৮০০ ভিআইপি স্ট্যান্ড- ১৫০০ গ্র্যান্ড স্ট্যান্ড- ২৫০০