বিসিবি সভাপতির ঘোষণার পরেও নেই ভিডিও ক্যামেরা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
বিসিবি সভাপতির ঘোষণার পরেও নেই ভিডিও ক্যামেরা
বিসিবি সভাপতির ঘোষণার পরেও নেই ভিডিও ক্যামেরা
সমসাময়িক বিতর্কিত অ্যাম্পায়ারিং ইস্যুতে সর্বশেষ বোর্ড সভাতেই দেশের ক্রিকেট লিগে ভিডিও ক্যামেরা ব্যাবহারের সিদ্বান্ত নেওয়া হয়েছিল। বোর্ড সভাপতির দেওয়া বক্তব্যকে ভুল প্রমাণ করে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে থাকছে না কোন ভিডিও ক্যামেরা। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে কেলেঙ্কারির পর নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো তৃতীয় বিভাগ ক্রিকেট শুরুর আগে খেলার নিয়ম কানুন বোঝাতে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে হয়েছে সভা। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত তৃতীয় বিভাগ ক্রিকেটে থাকছে ম্যাচ রেফারি। তবে ম্যাচ রেফারি থাকলেও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বলা কথা অনুযায়ী কোন ভিডিও ক্যামেরা না থাকায় বিতর্কের জায়গা রয়েই যায় বলে মনে করে ক্রিকেট সংশ্লিষ্টরা। বিতর্কিত অ্যাম্পায়ারিং নিয়ে যে প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিলো সেই অ্যাম্পায়ারদের তালিকাও প্রকাশ করা হয় নি এখনো তৃতীয় বিভাগের জন্য। এছাড়া রবিবার থেকে শুরু হওয়া তৃতীয় বিভাগ ক্রিকেটে ভিডিও ক্যামেরা না থাকায় বোলারদের চাক বোলিংয়ের প্রবণতা দূর হওয়ার যে সম্ভাবনা দেখা গিয়েছিল তা এখন বিলীন হওয়ার পথে। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে বিতর্কিত অ্যাম্পায়ারিং ইস্যু নিয়ে যখন তোলপাড় ক্রিকেটাঙ্গন তখন বোর্ড সভাপতির দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বাস পেয়েছিল ক্লাব কর্মকর্তাসহ খেলোয়াড়রা।। কিন্তু ঢাকার ক্রিকেটের সবথেকে নিচু স্তর তৃতীয় বিভাগে ভিডিও ক্যামেরা না থাকায় এই লিগেও বিতর্কিত কিছু হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
