বিপিএল মাতাতে রেজা হেনড্রিক্স এখন বাংলাদেশে

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএল মাতাতে রেজা হেনড্রিক্স এখন বাংলাদেশে

বিপিএল মাতাতে রেজা হেনড্রিক্স এখন বাংলাদেশে

বিপিএল মাতাতে রেজা হেনড্রিক্স এখন বাংলাদেশে

চলমান বিপিএলে রংপুর রাইডার্সের আরও এক চমক। রাইডার্সের জার্সি গায়ে বিপিএল মাতাতে এখন বাংলাদেশে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স। বিস্ফোরক ওপেনার হেনড্রিক্স অন্য সব ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেললেও এবারই প্রথম বিপিএলে।

রংপুর রাইডার্স ফ্র‍্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, রেজা হেনড্রিক্সের বিপিএলে আসার খবর।  বিপিএলে আসার আগে রেজা হেনড্রিক্স খেলছিলেন এসএ২০'তে। তার দল ডারবান সুপার জায়ান্টস কোয়ালিফায়ার থেকে ছিটকে যাওয়ায় হেনড্রিক্স আসলেন বাংলাদেশে।  দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৩৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হেনড্রিক্সের।  আজ মিরপুরে দুপুর দেড়টায় রংপুর রাইডার্স খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হতে পারে হেনড্রিক্সের।