বিপিএল মাতাতে আসছেন অ্যালেক্স হেলস

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএল মাতাতে আসছেন অ্যালেক্স হেলস

বিপিএল মাতাতে আসছেন অ্যালেক্স হেলস

বিপিএল মাতাতে আসছেন অ্যালেক্স হেলস

চলমান বিপিএলে ডিরেক্ট সাইনিংয়ে খুলনা টাইগার্স ফ্র‍্যাঞ্চাইজির আরও এক চমক। এবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ বিস্ফোরক ওপেনার অ্যালেক্স হেলসকে। ২০১৯ সালে বিপিএল ইতিহাসের ১৪তম সেঞ্চুরি এসেছিল এই হেলসের ব্যাট থেকেই।

এভিন লুইস, জেসন হোল্ডার, ওয়েইন পারনেলের পর খুলনার নিউ ফরেন রিক্রুট অ্যালেক্স হেলস। তবে বিপিএল খেলতে এবারই প্রথম নয় হেলসের, এর আগে রংপুর রাইডার্সের জার্সি গায়ে টুর্নামেন্ট মাতিয়েছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হেলস এর বাইরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোট ৪৩৭ টি। বিশ্বব্যাপী ঘুরে-বেড়ানো হেলস বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দেওয়ার জন্য ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার সার্ভিস পাবে এনামুল হক বিজয়ের দল। ২০১৯ বিপিএলে রংপুরের জার্সিত্র সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন হেলস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ৪৭ বলে ১১টি চার ও পাঁচটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রংপুর রাইডার্সের এই ইংলিশ ওপেনার। চলতি বিপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছিল খুলনা টাইগার্সের। কিন্তু মুহূর্তেই যেন ছন্দপতন। প্রথম চার ম্যাচে জয় পাওয়া খুলনা এরপর তিন হার। পয়েন্ট টেবিলে এনামুল হক বিজয়ের দল এখন পাঁচ নম্বরে, সাত ম্যাচে তাদের ৮ পয়েন্ট।