বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা...

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা...

বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা...

বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা...

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। বেইলি রোডের এই ট্র‍্যাজেডিতে শোকাহত সাকিব, তামিম, মুশফিকরা। বিপিএল ফাইনাল আজ, ম্যাচ শুরুর আগে কুমিল্লা ও বরিশালের খেলোয়াড় সহ মাঠে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করবে।

বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের সম্মানে/শোকে এক মিনিটের নিরবতা পালন করা হবে। ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।

হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান, আহতদের সুস্থতা কামনা করেন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। রাতে লাগা ওই আগুনে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন।