বাংলায় নতুন জার্সি পরে ঢাকার বিপক্ষে খেলবে সিলেট

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বাংলায় নতুন জার্সি পরে ঢাকার বিপক্ষে খেলবে সিলেট

বাংলায় নতুন জার্সি পরে ঢাকার বিপক্ষে খেলবে সিলেট

বাংলায় নতুন জার্সি পরে ঢাকার বিপক্ষে খেলবে সিলেট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ জার্সিতে আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল ভাষা সৈনিক ও শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সিলেটের খেলোয়াড়দের নাম ও নাম্বার থাকবে বাংলা বর্ণমালায়। 

ভাষার মাসে মাতৃভাষায় শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলা অক্ষরে লেখা নাম ও নাম্বার সম্বলিত নতুন জার্সিতে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।  ৫২ এর এ মাসেই ভাষার গৌরব অর্জনে জীবন দিয়েছিলো দেশপ্রেমী অকুতোভয় বাংলা মায়ের দামাল সন্তানেরা। তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেই সিলেট স্ট্রাইকার্সের বাংলা ভাষার  রোমাঞ্চকর আয়োজন। এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স ফ্র‍্যাঞ্চাইজি জানিয়েছে, '২ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস উদযাপনের জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স একটি নতুন জার্সি নিয়ে খেলবে। বৃহস্পতিবার সিলেটে নিজ বাসভবনে এই বিশেষ জার্সির উদ্বোধন করেন ১৯৫২ সালের ভাষা যোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল আজিজ। সিলেটী নাগরী লিপি সহ সিলেটের ২০টি সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা বর্ণমালায় খেলোয়াড়দের নাম ও সংখ্যা।'