বাংলাদেশে এসে নতুন পুরষ্কার চালু শ্রীলঙ্কার

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বাংলাদেশে এসে নতুন পুরষ্কার চালু শ্রীলঙ্কার

বাংলাদেশে এসে নতুন পুরষ্কার চালু শ্রীলঙ্কার

বাংলাদেশে এসে নতুন পুরষ্কার চালু শ্রীলঙ্কার

বাংলাদেশে এসে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর নতুন পুরষ্কার চালু করল শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। সোমবার রাতে বাংলাদেশকে ৩ রানে হারানোর পরে এই পুরষ্কার পেলেন চারিথ আসালাঙ্কা। আসালঙ্কার ব্যাটিং বীরত্ব ছাড়াও তিনটি দারুণ ক্যাচ ধরেছিলেন, যার মধ্যে দুটি শ্রীলঙ্কার জয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।

তিন ক্যাচ নিয়ে ‘সোনার পদক’ জিতলেন লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক। 'অন-ফিল্ড এক্সিলেন্স' স্বীকৃতি হিসাবে, বাংলাদেশের বিপক্ষে গতকালের খেলায় দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য চারিথ আসালাঙ্কাকে দল 'অরেঞ্জ ক্যাপ অ্যান্ড দ্য কয়েন' প্রদান করে। ফিল্ডিং কোচ উপুল চন্দনা আসালঙ্কাকে 'অরেঞ্জ ক্যাপ অ্যান্ড দ্য কয়েন' প্রদান করেন। ম্যাচ শেষ হওয়ার পরে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কোন খেলোয়াড় দারুণ ফিল্ডিং করেছিলেন। এবং তার হাতে তুলে দেন অরেঞ্জ ক্যাপ ও গোল্ড কয়েন।  এ বারের বাংলাদেশ সফরে এসে নতুন পুরষ্কার দেওয়া শুরু করেছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে এই পুরষ্কার দেওয়া হবে। ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ২০৩ রান করে ৩ রানে হারল বাংলাদেশ। ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলার পর আসালাঙ্কা নিয়েছেন তিন ক্যাচ। সৌম্য, রিশাদের পর তার হাতে ধরা পড়েন জাকের আলি অনিকও।