বাংলাদেশ বন্দনা বিশ্ব গণমাধ্যমে

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
বাংলাদেশ বন্দনা বিশ্ব গণমাধ্যমে

বাংলাদেশ বন্দনা বিশ্ব গণমাধ্যমে

বাংলাদেশ বন্দনা বিশ্ব গণমাধ্যমে

খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোটা পুরনো স্বভাব বাংলাদেশের। বাঁচা মরার লড়াইয়ে বাঘেরা জেগে উঠে ঠিকই। জ্বলে উঠে গোটা দল। নিজেদের দিনে যে কাউকেই হারাতে যেন বদ্ধপরিকর টাইগাররা। এমনি এক ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। হারলে বাদ টুর্নামেন্ট থেকে আর জিতলে টিকে থাকবে টুর্নামেন্টে তবে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অষ্ট্রেলিয়া ম্যাচের দিকে। কেননা ইংল্যান্ড জিতলে কোন পয়েন্ট পাবেনা অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট নিয়েই বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নাম্বারে অবস্থান বাংলাদেশের। তবে এসব হিসাব-নিকাশ নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর মতে ‘ভাগ্যে থাকলে খেলবো সেমিতে।’ টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে সাবেক-বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটাররা। সেমি ফাইনালে কে যাবে, কে যাবেনা এতসব অবশ্য দেখছেনা বিশ্ব গনমাধ্যম। তাদের চোখে জয়টাই বড়। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে, ‘রেকর্ড পার্টনারশিপে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে বিদায় করলো বাংলাদেশ’। বিবিসি স্পোর্টসের শিরোনাম ছিলো, ‘রেকর্ড গড়া জয়ে নিউজিল্যান্ডকে ছিটকে দিলো বাংলাদেশ।’ অস্ট্রেলিয়া ক্রিকেটের অফিসিয়াল ওয়েবসাইট খানিকটা মজা করেই লিখেছে ‘এক রাতেই ইংল্যান্ডের সমর্থক বেড়ে দাড়ালো ১৬ কোটি।’ কেননা অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডের সাথে হারে তবে তারাও ছিটকে পড়বে আসর থেকে। আর সেমি ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। বাদ যায়নি ভারত-পাকিস্তানের গণমাধ্যমও। তারাও লিখেছে বাংলাদেশের মহাকাব্যিক জয় নিয়ে। ভারতীয় হিন্দুস্থান টাইমস এর অনলাইন সংস্করণের খেলার পাতায় পুরোটা জুড়ে ছিলো বাংলাদেশের জয়ের খবর। তারা লিখেছে, ‘সাকিব-মাহমুদুল্লাহর নৈপুণ্যে বাংলাদেশের জয়।’ বাংলাদেশের সেমিফাইনাল খেলার ব্যাপারেও আশাবাদী তারা। পাকিস্তানি পত্রিকা দৈনিক ডন লিখছে ‘সাকিব ঝলকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লো নিউজিল্যন্ড।’ দৈনিক ডন সাকিবকে নিয়েও লিখেছে বড় করে। টাইগারদের নিয়ে লিখতে ভুলেনি নিউজিল্যান্ডের বিখ্যাত দৈনিক হেরাল্ড। তারা লিখেছে ‘নিউজিল্যান্ড এখন কেবল নিজেদের দোষই দিতে পারে।’