বিপিএল ২০২৪ আসরের আজ ঢাকায় প্রথম পর্বের শেষ দিন। দুপুরের ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুই দলের জন্যই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। জয়ে ফেরার মিশনে টস হারলেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাদের আগে ব্যাট করতে পাঠালেন রংপুরের অধিনায়ক সোহান।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান।সিলেট বিপিএলের এবারের আসর শুরু করে হার দিয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয় ৭ উইকেটে। ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট সাকিবের না থাকার সুযোগ কাজে লাগাতে চাইবে বেশ ভালোভাবেই। বিপিএলে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হার। এরপর চোখের সমস্যায় সাকিব আল হাসানের ছিটকে যাওয়া। সবমিলিয়ে কিছুটা চাপে থাকলেও স্কোয়াডে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজমের যোগ দিতে চলায় স্বস্তিতে ফিরেছে রংপুর। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।