আয়ারল্যান্ডে মাঠের বাইরেও অস্বস্তি মাশরাফিদের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
আয়ারল্যান্ডে মাঠের বাইরেও অস্বস্তি মাশরাফিদের
আয়ারল্যান্ডে মাঠের বাইরেও অস্বস্তি মাশরাফিদের
ওইদিন যারা টিভিতে খেলা দেখেছেন তারাও আঁচ করতে পেরেছেন যে আন্তর্জাতিক মানের কোন সুবিধাই ছিল না চলমান ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে। সাব্বির রহমান কে দেখা গেল শর্ট করলো, এরপর দেখা গেল বল ফিল্ডারের হাতে। বোঝাই যাচ্ছে যে টিভি সম্প্রচারের অবস্থা যাচ্ছেতাই।
প্রেসবক্স বলতে কিছু ছিল বলে মনে হয়নি। মাঠের এক প্রান্তে ভ্রাম্যমান একটা ভবন দেখা গেছে আর এটাই নাকি প্রেস বক্স! পাড়ার ক্রিকেটের মতই আন্তর্জাতিক ক্রিকেটের এই ম্যাচ গুলোতেও কোচ, খেলোয়াড়দের স্কোর আর খেলা দেখতে সোজা মাঠেই তাকিয়ে থাকতে হয়েছিল। কারন ড্রেসিংরুমে ছিলনা কোন টিভি। আধুনিক যুগের ক্রিকেটে এই চিত্র ভাবা যায়?
অতিথিদের খাবার নিয়ে উদাসীন আইরিশরা। এই যেমন বাংলাদেশ দলের প্রতিদিনকার ডাইনিংয়ে ভাত-মুরগী ছাড়া কিছুই পাওয়া যাচ্ছেনা। তাদের এমন উদাসীনতায় বিরক্ত হয়ে কিউইরাতো হুমকি দিয়েছে এমন হলে ভবিষ্যতে আর আয়ারল্যান্ডে যাবে না। বিসিবি পরিচালক জালাল ইউনুসের ভাষায়, ‘বেলফাস্ট তা-ও অনেক ভালো ছিল। ডাবলিনে প্রচুর সমস্যা। কোনো সুযোগ-সুবিধাই নেই। ক্রিকেট আয়ারল্যান্ডের সিইওকে বলেছি, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের বলেছি। তাতেও লাভ হয়নি।’
আয়ারল্যান্ড যাওয়ার উপলক্ষ্যই যে ক্রিকেট, সেই ক্রিকেট অনুশীলনও হচ্ছেনা প্রত্যাশামত। নেই তেমন সুযোগ সুবিধা, তার মধ্যে হতে হচ্ছে হয়রানির শিকার। কাল বাংলাদেশের অনুশীলন ছিল ডাবলিন থেকে সড়কপথে ৩০-৩৫ মিনিটের দূরত্বে। হোটেল থেকে বাস ড্রাইবার পথ ভুল করে তাদের ব্যালব্রিগান না নিয়ে নিয়ে গেছে অন্য এক ইনডোরে। পরে আবার ব্যালব্রিগান মাঠে গিয়ে দেখা যায় সেখানে নেই ব্যাটিংয়ের সুবিধা, বোলারদের জন্যও উপযুক্ত পিচ ছিলনা, ছিলনা কোন নেট বোলার।
অগত্যা ব্যাটসম্যানদের নিয়ে আবার সেই ভুল করা ইনডোরেই ফিরে আসেন কোচ চন্ডিকা হাথুরেসিং এবং ব্যাটিং কোচ। এতসব অসুবিধার কারনে বিশ্রামের দিনেও অনুশীলনে যাবে খেলোয়াড়েরা, জালাল ইউনুস জানিয়েছেন, ‘আজ (গতকাল) যেহেতু ঠিকভাবে অনুশীলন করা যায়নি, আমরা আগামীকাল (আজ) বিশ্রামের দিনেও বাড়তি অনুশীলনের সুযোগ চেয়েছি।’ জালাল ইউনুস অবশ্য দাবি করলেন, ‘যেসব সুযোগ-সুবিধা আমাদের পাওয়ার কথা, তার ন্যূনতমটা দিতেও হিমশিম খাচ্ছে ওরা। অথচ এমওইউতে সবই উল্লেখ ছিল।
একটা দেশের ক্রিকেটের উন্নতির সাথে সাথে আন্তর্জাতিক মানের পরিবেশ, সুযোগ - সুবিধার ক্ষেত্রেও উন্নতি করায় নজর দিতে হয়। ক্রিকেট আয়ারল্যান্ড আর্থিকভাবেও যে খুব একটা খারাপ অবস্থায় তা নয়। মূলত সমস্যা তাদের অবকাঠামো এখনো শক্ত হয়নি আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে অনেকটা অনিভজ্ঞতাও রয়েছে তাদের। কিন্তু তাদের ক্রিকেটকে আন্তর্জাতিক মানের করতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সচেতনতা অনেক বাড়াতে হবে কারন এভাবে চলতে থাকলে এখানে খেলার আগ্রহ দেখাবেনা কোন বড় দলই।
