আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দুই ভাই

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দুই ভাই

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দুই ভাই

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দুই ভাই

[caption id="attachment_1952" align="aligncenter" width="550"] জো রুট ও বেইলি রট(বামে)[/caption]
আন্তর্জাতিক ক্রিকেটে দুই ভাই একসাথে খেলার অনেক উদাহরণই আছে। এমনকি একসাথে তিন ভাই খেলেছেন এমন দৃষ্টান্ত ও রয়েছে। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের নতুন এক ভ্রাতা যুগলকে দেখতে পারে ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের থেকে দুই বছরের ছোট বেইলি রুট। কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়ে মাঠ মাতাচ্ছেন এই বামহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। গত দুই বছর বেইলি রুট দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ভালো করায় এবার নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্টে। এখন পর্যন্ত ৬ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বেইলি ৩৫১ রান করে দৃষ্টি কেড়েছেন ক্রিকেট সংশ্লিষ্টদের। ছোট ভাইয়ের পারফর্মেন্সই স্বপ্ন দেখাচ্ছে বড় ভাই জো রুটকে। দ্রুতই ইংল্যান্ডের জার্সি গায়ে রুট ব্রাদার্সকে দেখা যাবে বলে আশা করছেন ইংলিশরা। ভাইদের খেলার ঘটনায় সবথেকে বেশি দৃষ্টান্ত অস্ট্রেলিয়ার। ‘চ্যাপেল ব্রাদার্স’ নামে পরিচিত ছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ট্রেভর চ্যাপেল। পরবর্তীতে স্টিভ ও মার্ক ওয়াহ, ব্রেট ও শেন লি, মাইক ও ডেভিড হাসি ভাইদের ও একসাথে দেখা গিয়েছে অজি জার্সি গায়ে। এছাড়াও নিউজিল্যান্ডের ম্যাককালাম ব্রাদার্স, জিম্বাবুয়ের অ্যান্ডি ও গ্র্যান্ট ফ্লাওয়ার, ভারতের ইরফান ও ইউসুফ পাঠানদের একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের হয়ে নাফিস ইকবাল ও তামিম ইকবাল দুই ভ্রাতাও খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে।