'আমার খেলা বিশ্বের সেরা ৫ কোচের মধ্যে সালাউদ্দিন একজন'

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
'আমার খেলা বিশ্বের সেরা ৫ কোচের মধ্যে সালাউদ্দিন একজন'

'আমার খেলা বিশ্বের সেরা ৫ কোচের মধ্যে সালাউদ্দিন একজন'

'আমার খেলা বিশ্বের সেরা ৫ কোচের মধ্যে সালাউদ্দিন একজন'

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে এবার চমকপ্রদ মন্তব্য করলেন ইংলিশ তারকা অলরাউন্ডার মইন আলি। টানা তিন বার কুমিল্লার হয়ে বিপিএল খেলতে আসা মইন আলি হেড কোচ সালাউদ্দিনকে দেখছেন বেশ কাছ থেকেই। তিনি তো এবার বলেই ফেললেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার খেলা দলগুলোর মধ্যে সেরা পাঁচ কোচের মধ্যে সালাউদ্দিন একজন। বাংলাদেশের হেড কোচের চেয়ারে সালাউদ্দিনকে না দেখে অবাকই হয়েছেন মইন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশংসায় ভাসিয়ে মইন আলি আজ চট্টগ্রামে বলেন, 
'সে বিশ্বের অন্যতম সেরা কোচ আমার খেলা। দল হিসেবে। সে খুব ভালো তরুণদের সঙ্গে। অবশ্যই বাংলাদেশের সেরা, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটু অবাক হয়েছি সে বাংলাদেশের হেড কোচ না। আমি নিশ্চিত না সে কখনো ছিল কি না। ওটা ভিন্ন কারণ। কিন্তু সে অন্যতম সেরা কোচ, টপ পাঁচের মধ্যে আছে।'
দেশের ক্রিকেটে অন্যতম বড় কোচ সালাউদ্দিন। জাতীয় দলের সহকারি কোচ হিসেবেও একটা সময় কাজ করেছেন তিনি। বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসর থেকে তার কোচিংয়েই খেলছে কুমিল্লা। এই সময়ের মধ্যে ছয়বার অংশ নিয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।