আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

নারী দলের হয়ে প্রথমবারের মতো মাসের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন নাহিদা আক্তার। এবার আইসিসি ঘোষিত নারী বিভাগে ২০২৩ সালের বর্ষসেরা ওডিআই একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদা৷ বাংলাদেশের এই স্পিনার ২০২৩ সাল জুড়ে ২০ টি ওয়ানডে উইকেট সংগ্রহ করেছেন।

গতবছরের দ্বিতীয় সেরা ওয়ানডে উইকেট সংগ্রাহক নাহিদা। সেই পুরস্কারের কৃতিত্ব জুটল তাঁর কাছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে নারীদের সেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে নাহিদার। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জয়ে নাহিদার ঝুলিতে ছিল ৭ উইকেট। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের কথা বললে জানাতে হয়, টাই হওয়া ম্যাচ সুপার ওভারে গড়ালে, দায়িত্ব ওঠে নাহিদার কাঁধে। সুপার ওভারে করা ৫ বলে দুই উইকেট নিয়ে মাত্র ৭ রান খরচ করেন নাহিদা। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচটি দিয়ে জয়ে ফেরে বাংলার মেয়েরা। মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন এই ক্রিকেটার। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্র হওয়ার সেই আলোচিত সময়েও দুর্দান্ত ফর্মে ছিলেন নাহিদা। ১৫ গড়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। নারীদের এই বর্ষসেরা একাদশে নাহিদা ছাড়াও যে বাকি ১০ জন ক্রিকেটার আছেন, তাঁদের মধ্যে ৫ জন আছেন অস্ট্রেলিয়া নারী দলের। ওপেনার হিসেবে আছেন ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া) ও চামারি আথাপাত্তু (শ্রীলঙ্কা)। তিন নম্বরের জন্য রাখা হয়েছে এলিসা পেরি'কে (অস্ট্রেলিয়া)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন অলরাউন্ডার এমিলিয়া কার (নিউজিল্যান্ড) এবং ব্যাটার বেথ মুনি (অস্ট্রেলিয়া)। গতবছর মাত্র ৬ টি ওডিআই খেলে ইংল্যান্ডের নাট সিভার ব্রান্ট আছেন পরের অবস্থানে। তিনি ৬ ম্যাচে ৩ সেঞ্চুরির মালিক। ১৩ ওডিআই ম্যাচে ২৪ উইকেট শিকার করা অস্ট্রেলিয়ান অ্যাশ গার্ডনার ২০২৩ সালে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তিনি থাকছেন সপ্তম খেলোয়াড় হিসেবে। নিচের দিকে কিছুটা রান তুলে দেওয়া এবং বল হাতে প্রতিপক্ষের উইকেট নেওয়ায় পটু, অস্ট্রেলিয়ান আনাবেল সাদারল্যান্ডকে রাখা হয়েছে অষ্টম স্থানে। দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং নিউজিল্যান্ডের লি তাহুহু– দুই বোলার নবম ও দশম অবস্থানে রয়েছেন। আর সর্বশেষ ১১তম খেলোয়াড় হিসেবে আছেন বাংলাদেশের নাহিদা আক্তার।