আগের বাংলাদেশ সফরগুলো দারুণভবে কাজে এসেছে ক্যাম্ফারের

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
আগের বাংলাদেশ সফরগুলো দারুণভবে কাজে এসেছে ক্যাম্ফারের

আগের বাংলাদেশ সফরগুলো দারুণভবে কাজে এসেছে ক্যাম্ফারের

আগের বাংলাদেশ সফরগুলো দারুণভবে কাজে এসেছে ক্যাম্ফারের

দুর্দান্ত ক্যাম্ফারের অতিমানবীয় পারফর্ম্যান্সের কারণেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বরিশালের ম্যাচ হার নিশ্চিত হয় ১০ রানে। ঢাকায় টানা দুই ম্যাচ হেরে আসা তামিম ইকবালরা সিলেটে এসে পূর্ণ করল হারের হ্যাটট্রিক। ম্যাচের পর নিজের উচ্ছ্বাসের কথা শোনালেন ক্যাম্ফার। বিপিএলে কাজে লাগাচ্ছেন আগের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা। বিদেশ সফরে পাওয়া অভিজ্ঞতা যেন ক্যাম্ফারদের কাছে 'আশীর্বাদ'। সিলেটের উইকেটের প্রশংসাও শোনা গেল অলরাউন্ডার ক্যাম্ফারের মুখ থেকে।

শুধু ব্যাট কিংবা বল হাতেই ক্যাম্ফার আজ জ্বলে ওঠেননি, ফিল্ডিংয়েও চোখে লেগে থাকার মতো একাধিক ক্যাচ লুফে নিয়েছেন। অলরাউন্ড পারফর্ম্যান্সে দলকে জিতিয়ে ক্যাম্ফার পেলেন ম্যাচ সেরার পুরষ্কারও। নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘নাহ, তেমন কিছু না। এটা শুধু এমন একদিন, যেদিন সবকিছুই কাজে লেগেছে।’ বাংলাদেশে আয়ারল্যান্ডের সবশেষ সিরিজের অভিজ্ঞতা বিপিএলে কাজে এসেছে ক্যাম্ফারের। তবে এবারই ক্যাম্ফার প্রথম বিপিএল খেলছেন না, আগের আসরেও এই আইরিশ মাতিয়ে গেছেন বিপিএল আসর। ঢাকা থেকে সিলেটের পার্থক্যও খুঁজেছেন। সংবাদ সম্মেলনে এসে বললেন,
‘আমি খুবই ভাগ্যবান যে গত গ্রীষ্মে আমরা এখানে ছিলাম, লম্বা সফর ছিল। গত বছরের বিপিএলেও খেলেছিলাম আমি। ওই অভিজ্ঞতাগুলো বুঝতে শিখিয়েছে উইকেট কীভাবে আচরণ করে, ঢাকা থেকে এখানে আসা; খুব ভালো উইকেট এখানে। ভালো বাউন্স আছে এখানে।’
নিজ দেশের খেলোয়াড়দের উন্নতি নিয়েও উচ্ছ্বাসের কথা শোনা গেল কুর্টিস ক্যাম্ফারের কণ্ঠে। দেশের বাইরে এসে পাওয়া অভিজ্ঞতা আশীর্বাদ হিসাবেই কাজে লাগান এই আইরিশ অলরাউন্ডার। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জিতিয়ে এসে বললেন, 
‘আরও বেশি অভিজ্ঞতা ও শেখার জায়গা এটা। কিছু ছেলে এখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, আমার মনে হয় দল হিসেবে আমরা উপরে উঠছি। আর সুন্দরভাবে এগোচ্ছি। দেশের বাইরে এসে শেখা ও চ্যালেঞ্জ নেওয়া ভিন্ন পরিবেশে বেড়ে উঠা ভালো ব্যাপার।’