মুস্তাফিজ আইপিএলে, কিন্তু কিছুই জানানো হয়নি বিসিবিকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজ আইপিএলে, কিন্তু কিছুই জানানো হয়নি বিসিবিকে

মুস্তাফিজ আইপিএলে, কিন্তু কিছুই জানানো হয়নি বিসিবিকে

মুস্তাফিজ আইপিএলে, কিন্তু কিছুই জানানো হয়নি বিসিবিকে

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচের জন্য জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করে দিল্লি ক্যাপিটালস। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনা সম্পর্কে অবগত নয়। এখনও আইপিএলের জন্য এনওসি পাননি দ্য ফিজ। তাই দলের সাথে আরব আমিরাত যাচ্ছেন, পরবর্তীতে এনওসি পেলে সেখান থেকে যাবেন ভারতে। 

দল পেলেও আইপিএলের জন্য এখন অবদি এনওসি পাননি মুস্তাফিজ। বিসিবি জানেই না মুস্তাফিজের আইপিএল চুক্তির কথা। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে আজ ফিজের সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠার কথা। সেখানে প্রথম টি-টোয়েন্টি ১৭ মে, যেদিন পুনরায় শুরু আইপিএল। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এবং মুস্তাফিজ ৬ কোটি রুপিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনা সম্পর্কে অবগত নয়। মুস্তাফিজ বা আইপিএল ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি বোর্ড।

বাংলাদেশ দল শারজাহয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ১৭ ও ১৯ মে। এরপর আছে পাকিস্তান সিরিজ। আজ বুধবার জাতীয় দলের খেলোয়াড়রা দুই ভাগ দেশ ছাড়ছে। প্রথম দলটি সকালের ফ্লাইটে রওনা দেয়, আর দ্বিতীয় দলটি- যার মধ্যে মুস্তাফিজুরও রয়েছেন; তাদের সন্ধ্যা ৭:৩০ টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।