টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা

টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা

টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা

সিলেটে বিপিএলের চতুর্থ ম্যাচ। যেখানে মাঠে নামতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

গতকাল হারের পর সিলেটে রংপুরের টানা দ্বিতীয় ম্যাচ। সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্দান্ত ঢাকা, বিপরীতে টানা দুই দিনে দুই ম্যাচ খেলছে রংপুর রাইডার্স।

গেল আসরে রংপুরের জার্সি গায়ে বিপিএল খেলা পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব এবারের বিপিএল মাতাতে নেমে পড়লেন দুর্দান্ত ঢাকার জার্সিতে। সাইম আইয়ুবকে খেলাতে ঢাকা সেরা একাদশ থেকে বাদ দিয়েছে লঙ্কান চতুরঙ্গ ডি সিলভাকে। সাইফ হাসানের জায়গায় খেলছেন আলাউদ্দিন বাবু। 

রংপুর রাইডার্স একাদশ-

বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিপন মন্ডল।

দুর্দান্ত ঢাকা একাদশ-

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), লাসিথ ক্রসপুল, আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম।