অধিনায়ক শান্ত সহজেই হারাতে চান লঙ্কানদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়ক শান্ত সহজেই হারাতে চান লঙ্কানদের

অধিনায়ক শান্ত সহজেই হারাতে চান লঙ্কানদের

অধিনায়ক শান্ত সহজেই হারাতে চান লঙ্কানদের

বিপিএল শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। কাল সন্ধ্যায় সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সব সংস্করণের নিয়মিত অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক শান্তর নেতৃত্বেই সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গনে আসে অবিস্মরণীয় সব সাফল্য। পূর্ণকালীন দায়িত্ব পাওয়া শান্ত নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই করতে চান বাজিমাত। লঙ্কানদের শুরুতেই হারাতে চান ২০ ওভারের সিরিজে। বিপিএল মাতিয়ে আসা খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। 

অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সিরিজ দিয়েই অ্যাসাইনমেন্ট শুরু করছেন। আজ করলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। তিন ফরম্যাটে ভালো করতে যেভাবে পরিকল্পনা করছেন শান্ত।

'আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে, হোমে যে ম্যাচগুলো হবে ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি। টেস্ট খেলার যে গুরুত্বটা, এটা যেন সবার মধ্যে আরও বিল্ডআপ হোক। আমরা যখন বাইরে যাবো সেখানে যেন লড়াই করতে পারি। ওয়ানডেতে আমরা মাশাল্লাহ ভালো করতেছি। কিন্তু দল হিসাবে বড় কোনো টুর্নামেন্ট আমরা পায় নাই। সেই প্ল্যান নিয়েই আগাবো দেশের হয়ে যেন ট্রফি নিয়ে আসতে পারি। আর টি-টোয়েন্টিতে শেষ বছরটা খুব ভালো গেছে। আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও ভালো করলে সামনের দিকে যেকোনো টিমের বিপক্ষে ভালো খেলতে পারব।'

শ্রীলঙ্কার বিপক্ষে কাল থেকে শুরু হওয়া সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, 'আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে।'

অধিনায়ক শান্ত নিজেকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছেন না। তার বক্তব্য পরিষ্কার, দলের সবাইকে যার-যার কাজ ঠিকভাবে করতে হবে।

'আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকেই যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে।'

বিশ্বকাপের আগে এখান থেকেই দল গোছাতে চান শান্ত। এখানে ভালোভাবে প্ল্যান করলে বিশ্বকাপে সহজ হবে। সিরিজ জয়ের ব্যাপারে বিশ্বাস আছে শান্তর। বিপিএল মাতিয়ে আসা এই দল নিয়ে শান্তর কণ্ঠে ছিল উচ্ছ্বাসও,

'এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।'