খেলা শুরু ১২ টায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
খেলা শুরু ১২ টায়

খেলা শুরু ১২ টায়

খেলা শুরু ১২ টায়

দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর ঢাকা টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির হানা। ৯টার দিকে পুরোপুরিভাবে থামে বৃষ্টি, তবে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি।  বৃষ্টি নেই, মাঠ প্রস্তুত। অবশেষে দুপুর ১২ টা থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। বিকাল ৫ টা ১৫ পর্যন্ত খেলা চালানোর পরিকল্পনা। 

এক দিনের বেশি সময় পর আজ সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকা টেস্টের পিচ থেকে সরেছে কাভার। রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ সকাল থেকেই উইকেট এবং আউটফিল্ড পরিদর্শন করছেন। ৯ টা ৫৫ মিনিটে একবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা পরবর্তী পরিদর্শনের সময় জানান, সকাল ১১ টায়। তখনই মূলত নিশ্চিত হওয়া যায় ম্যাচ শুরুর সময়। দুপুর বারোটায় শুরু হচ্ছে তৃতীয় দিনের খেলা। এর আগে ১১ টা ২০ থেকে ১২ টা পর্যন্ত লাঞ্চ ব্রেক।  বারবার বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয় দেখে গতকাল দুপুরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আজ সকাল ৯ টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় দিনের খেলা। তবে এই সময়েও শুরু করা যায়নি। বৃষ্টি থামলেও আকাশে মেঘের আনাগোনা আছে। সকাল পেরিয়ে দুপুর হতে চলছে, আকাশও হয়ে উঠল উজ্জল পরিষ্কার। যদিও প্রথমে আউটফিল্ড পুরোপুরি ভেজা। খেলার উপর্যুক্ত করতে বেশ সময়ই লেগে যাওয়ার কথা। এর মাঝেই পিচ কিউরেটর গামিনি ডি সিলভার নেতৃত্বে মাঠ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মিরপুরের মাঠকর্মীরা। ধারণা করা হচ্ছে, সাড়ে ১১টা নাগাদ মাঠ খেলার উপর্যুক্ত করে তোলা যাবে এবং এর পরপরই দুপুর ১২ টা থেকে খেলা শুরু করা যাবে। নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অবশ্য টাইগাররা গুটিয়ে যায় ১৭২ রান করতেই। প্রথম দিনের শেষ বিকালে মিরাজ, তাইজুলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে ফিরে স্বাগতিকরা।