১০ ওভার শেষে বাংলাদেশের রানরেট ৬.৪০
১০ ওভার শেষে বাংলাদেশের রানরেট ৬.৪০
১০ ওভার শেষে বাংলাদেশের রানরেট ৬.৪০
ডাম্বুলাতে চলছে স্বাগতিক শ্রীলঙ্কা বনাম সফররত বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১০ ওভার শেষে স্কোরকার্ডে জমা করেছে ৬৪ রান।
তামিম ইকবাল ম্যাচের শুরুতেই গড়েন সব ফরম্যাটে বাংলাদেশের পক্ষে প্রথম ১০০০০ করার রেকর্ড। উদ্বোধনী জুটিতে ২৯ রান যোগ করার পর সুরাঙ্গা লাকমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
সাব্বির রহমান উইকেটে এসে একটু দেরিতে থিতু হলেও তামিমের সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছেন এখন পর্যন্ত। ম্যাচের ১০ ওভার শেষে তামিম ইকবাল এর সংগ্রহ অপরাজিত ২৫ রান, সাব্বির আরেকপ্রান্ত আগলে রেখে করেছেন অপরাজিত ২৪ রান।
