জিমি নিশামের ব্যাটে রংপুরের রক্ষা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
জিমি নিশামের ব্যাটে রংপুরের রক্ষা

জিমি নিশামের ব্যাটে রংপুরের রক্ষা

জিমি নিশামের ব্যাটে রংপুরের রক্ষা

টেবিল টপার রংপুর রাইডার্স লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে খেল ধাক্কা। দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস থামে ১৫০ রানে। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। তবে ব্যতিক্রম ছিলেন কেবল জিমি নিশাম। ৩৩ বলে ফিফটি হাঁকিয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন নিশাম।

শুরু থেকেই ধুঁকতে থাকা রংপুর রাইডার্সের অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল, কিন্তু একা হাতে লড়াই চালিয়ে রংপুরকে এদিন রক্ষা করেন জিমি নিশাম। ১৯.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় রংপুর, কিন্তু নিশাম অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৬৯ রানে। মাত্র ৪২ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় এই অনবদ্য ইনিংস সাজিয়ে যান নিশাম।  চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ, টসে জিতে আগে বোলিং বেছে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্তের কার্যকরী ব্যবহার করলেন ম্যাথু ফোর্ড, তানভীর ইসলামরা। একের পর এক উইকেট খুইয়ে পাওয়ার প্লের ৬ ওভারে রংপুরের নেই ৪ ব্যাটার। ব্রেন্ডন কিং ৪ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার রনি তালুকদার উইকেট হারান ব্যক্তিগত ১৪ রানে।ব্যাটিং পজিশন আপগ্রেড হলেও ৬ বলে ৮ রান করতেই বিদায় নেন শেখ মেহেদী। অধিনায়ক নুরুল হাসান সোহান চরমভাবে ব্যর্থ হয়েছেন। বাউন্ডারিবিহীন ৪ বলের ইনিংসে করেন কেবল ২। সাকিব আল হাসান দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। মুশফিক হাসানের বলে ক্যাচ তোলার আগে ১৯ বলে ২৪ করেন সাকিব। ৬৮ রানে পাঁচ উইকেট হারানো রংপুর এরপর রানে ফিরে জিমি নিশামের ব্যাটে। আন্দ্রে রাসেল নিজের দ্বিতীয় ওভার করতে এসে ফিরিয়ে দেন টম মুরসকে। ২.৫ ওভার বল করতেই আন্দ্রে রাসেল দখলে নেন ৩ উইকেট, খরচ করেন কেবল ২০ রান। তবে এদিন আরও দুর্দান্ত ছিলেন মুশফিক হাসান। ৪ ওভারের কোটায় রান দিয়েছেন কেবল ১৮, উইকেট নিয়েছেন ৩।