ভনের উপর ক্ষুব্ধ জো রুট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
ভনের উপর ক্ষুব্ধ জো রুট

ভনের উপর ক্ষুব্ধ জো রুট

ভনের উপর ক্ষুব্ধ জো রুট

একে তো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হার, অপর দিকে সাবেকদের কটূক্তি। সব মিলে ইংলিশ টেস্ট দলের অধিনায়ক জো রুট মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে গেলেন খুব কম সময়েই। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জো রুট বলেছেন, ‘ইংল্যান্ডকে নিয়ে ভনের এমন সমালোচনা অন্যায়।’ এর আগে মাইকেল ভন ইংল্যান্ড দলকে নিয়ে করেছেন কঠোর সমালোচনা। ভনের মতে ইংল্যান্ডের ব্যাটিং ‘আতঙ্কজনক’। ভন বলেন, ‘ওদের ব্যাটিং দেখলে যে কারোরই মনে আতঙ্ক সৃষ্টি হবে। মনে হচ্ছে এই ফরম্যাটের প্রতি তাদের কোন শ্রদ্ধা নেই।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হতো ইংলিশদের। রেকর্ড গড়া তো পরের কথা! ৪৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৩৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। মইন আলী, জনি বেয়ারেস্টোরা এদিন উইকেট দিয়ে এসেছেন বলতে হয়। সাম্প্রতিক ১০ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচটি ছিলো ইংল্যান্ড দলের সপ্তম হার। এমন পারফরম্যান্সে যে কেউই ক্ষিপ্ত হওয়ার কথা। ভনের মতে গত কয়েক মাস ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে মনযোগী হওয়ায় এমন খারাপ অবস্থা। ইংল্যান্ড দলের খারাপ পারফরম্যান্সে সাবেক খেলোয়াড়রা মেতে উঠেন সমালোচনায়। এই হার নিয়ে ভন একাই সমালোচনা করেননি। স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক নাসের হুসেইনও সমালোচনা করেছেন। তাঁর মতে ইংল্যান্ড ক্রিকেট ‘ক্রিকেটের আবর্জনা’। কিন্ত রুট এটি কোনভাবেই মেনে নিতে পারছেননা। রুট বলেন, ‘আমি যাকে এই দলের পরামর্শক হিসেবে দেখি।  এক ম্যাচ হারায় উনি এমন মন্তব্য করছেন। এটি আমি বিশ্বাসই করতে পারছিনা। আমি আশা করেছিলাম তিনি আমাদেরকে ভালো করার পরামর্শ দিবেন।’ ‘আমি বিশ্বাস করতে পারছিনা তিনি এসব কিভাবে বললেন। এটি খুবই অন্যায় হয়েছে’ বলেন জো রুট। রুট আশাবাদী এই সিরিজ জিতে সব সমালোচনার জবাব দিয়ে দিবেন। তবে স্বীকার করেন এই ম্যাচটি তাদের পক্ষে ছিলোনা। তবে রুট নিজেদের ব্যাটিং পারফরম্যান্সকে দায়ী করেন এই হারের জন্য। রুট বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা সীমিত ওভারের ম্যাচ এবং টেস্ট ক্রিকেটকে আলাদা করার চেষ্টা করে যাচ্ছে। আমি আশাবাদী পরের ম্যাচেই আমরা এর প্রমাণ করতে পারবে। তৃতীয় টেস্ট ম্যাচের আগে আমরা প্রায় এক সপ্তাহ সময় পাবো। এই এক সপ্তাহের ভেতরই সব কিছু নিয়ে আলাদা ভাবে শিখতে হবে। হার-জিত খেলারই অংশ। আশা করি ওভালে তৃতীয় টেস্টে ঘুরে দাড়াতে পারবো আমরা।’