দেশে পৌঁছালেন তামিম ইকবাল
দেশে পৌঁছালেন তামিম ইকবাল
দেশে পৌঁছালেন তামিম ইকবাল
আজ সন্ধ্যা সাতটার দিকে পরিবার সহ দেশে পৌঁছালেন তামিম ইকবাল। তবে কোন কথা বলেননি গণমাধ্যমের সাথে। গণমাধ্যমের সাথে কথা না বলেই রওয়ানা দেন বাসার উদ্দেশ্যে।
ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ইংলিশ কাউন্টি দল এসেক্স ঈগলসের হয়ে তামিমের খেলার কথা ছিলো ৮ ম্যাচ। তবে মাত্র এক ম্যাচ খেলেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরত আসেন দেশসেরা এই ওপেনার।
দেশে ফেরত আসার খবরের পর দেশের কয়েকটি গণমাধ্যম দাবি করে, ইংল্যান্ডের একটি হোটেল থেকে বাসায় যাওয়ার সময় কয়েকজন লোক তামিমের পরিবারকে ধাওয়া করে। তাঁরা কোনরকম দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছান। এমন ঘটনার পর পরিবার নিয়ে আতঙ্কিত তামিম ইকবাল দেশে আসার সিদ্ধান্ত নেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিসিবি পরিচালক এমন খবর ঐসব গণমাধ্যমকে দেন বলে দাবি গণমাধ্যমগুলোর।
এমন খবর ছাপানোর পর তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বলেন, ‘ব্যাক্তিগত কারণেই আমি দেশে ফিরছি। আমাকে নিয়ে ওই খবর সঠিক নয়।’
তামিমের এমন কথায় স্বস্তিতে ইংলিশরা। তবে হয়তো বাংলাদেশীদের কাছে অজানাই থেকে যাবে আসল রহস্য।
এত কিছু ঘটে গেলেও তামিমকে নিয়ে এখনো কোন বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
