সিরিজ হারলেও দর্শকদের চোখের আরাম দিলেন রিশাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সিরিজ হারলেও দর্শকদের চোখের আরাম দিলেন রিশাদ

সিরিজ হারলেও দর্শকদের চোখের আরাম দিলেন রিশাদ

সিরিজ হারলেও দর্শকদের চোখের আরাম দিলেন রিশাদ

চোটে ছিটকে যাওয়া মাথিশা পাথিরানার পরিবর্তে সেরা একাদশে সুযোগ পাওয়া নুয়ান থুসারা একাই ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের টপ অর্ডারকে। ৩২ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগছিল, কিন্তু পাশার দান উলটো দিতে একাই চেষ্টা চালান রিশাদ হোসেন। ৭ ছক্কা পিটিয়ে ২৬ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। সিরিজ হারলেও আজকের ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি ছিল রিশাদের ব্যাটিং তান্ডব। 

২০ ওভারের সংক্ষিপ্ত সংস্করণে ২০২২ সালের জুলাইয়ের পর এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে হার দেখল বাংলাদেশ দল। পাঁচ সিরিজ পর অবশেষে বাংলাদেশের সিরিজ হার, তাও আবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে। রেকর্ড লিখে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জায় ডুবাল লঙ্কানরা। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে। ২৮ রানের রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল সফরকারী দল।  টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ৩ রানের পরাজয় টাইগারদের। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না, এমন ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় নাজমুল হোসেন শান্তদের। কিন্তু সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে এসে চরম ধাক্কা খায় স্বাগতিকরা। এক নুয়ান থুসারার পেস আগুনে পুড়ে ছাই শান্ত, রিয়াদ, হৃদয়, সৌম্য। তবে শেষ বেলায় রিশাদ হোসেনের ৭ ছক্কায় ঝড়ো ফিফটি আর তাসকিনের ক্যামিতেও হারের ব্যবধান কমায় বাংলাদেশ।  ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই ওপে নার লিটন দাসকে হারায় বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা নিজের প্রথম ওভার করতে এসেই শানাকার হাতে ক্যাচ বানান ৭ রান করা লিটনকে। রাউন্ড আর্ম অ্যাকশনের পেসার নুয়ান থুসারা এই সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে ডাক পাননি, পাথিরানা ছিটকে যাওয়াতে আজ নামেন ম্যাচ খেলতে। প্রথম ওভারেই করেন বাজিমাত, মেডেন হ্যাটট্রিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পঞ্চম হ্যাটট্রিক। ওভারের প্রথম ডেলিভারি ডট খেলা বাংলাদেশ অধিনায়ক শান্ত পরের বলে হয়েছেন বোল্ড, এরপর তাওহীদ হৃদয়ের অফ স্টাম্প উপরে ফেলেন, লেগ বিফোরের ফাঁদে ফেলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান প্যাভিলিয়নে। হ্যাটট্রিকের পর সৌম্য সরকারকেও বিদায় করেন থুসারা। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে সৌম্যর ব্যাট থেকে ১০ বলে আসে ১১ রান। বাংলাদেশের আউট হওয়া প্রথম ৬ ব্যাটারের মধ্যে সৌম্যর ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রান। ১৩ বল খেলা জাকের আলি অনিক প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র ৩ রানে। তাকে ফিরিয়ে উইকেটের দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গা।   তাসকিন আহমেদ আর রিশাদ হোসেনের জুটির ৪১ রান আসে কেবল ২১ বলে। ২৫ বলে পঞ্চাশ করা রিশাদ অবশ্য উইকেট হারান ব্যক্তিগত ৫৩ রানে। তাসকিন আহমেদ বিদায় নেন ব্যক্তিগত ৩১ রানে। ফলে ২ বল আগেই বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।