দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিমের কাছে চ্যালেঞ্জিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিমের কাছে চ্যালেঞ্জিং

দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিমের কাছে চ্যালেঞ্জিং

দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিমের কাছে চ্যালেঞ্জিং

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নামা রংপুর মাত্র ১৩৪ রান করতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে তামিম ইকবালের বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নানা প্রসঙ্গে কথা বলেছেন বরিশালের অধিনায়ক।

দীর্ঘ সময় পর মাঠে ফিরেছেন তামিম। মাঝে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পার করেছেন। মাঠের খেলা থেকে দূরে থেকেছেন। চোটের কাছেও বারবার নতি স্বীকার করেছেন। সবমিলিয়ে আবারও মাঠে ফিরে তার চেষ্টায় রাঙিয়ে দিলেন ব্যাট হাতে। খেলেছেন ২৪ বলে ৩৫ রানের ইনিংস। চ্যালেঞ্জিং ছিল কতটা?
 
View this post on Instagram
 

A post shared by cricket97 (@cricket97bd)

তামিম বলেন,
“এটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। কারণ, তিন-সাড়ে তিন মাস পর কম্পিটিটিভ ক্রিকেট খেলা। এর মাঝখানে সত্যি কথা বলতে আমি দুই-আড়াই মাস কোনো ট্রেনিংই করিনি। শেষ দুই সপ্তাহ যা করা… যতই ম্যাচ খেলেন না কেন নার্ভ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যে শুরুটা প্রয়োজন ছিল সেটা হয়েছে।”
শুরুতে বাউন্ডারি পাওয়ায় তামিম সুবিধাপ্রাপ্ত হয়েছেন। এ কথাও উল্লেখ করলেন। পাশাপাশি পিকেএসপিতে (পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ম্যাচ অনুশীলন সাহায্য করেছে আজকের ব্যাটিংয়ে। কিছুটা আক্রমণাত্মক ছিলেন বটে তামিম, তবে সেটাকে জরুরি মনে করেন না এই ব্যাটার,
“জরুরি না ভাই, আমার ভালো লেগেছে। আমি ভালোভাবে বল ব্যাটের সাথে কানেক্ট করতে পেরেছি, বাউন্ডারি হয়েছে। অন্যান্য দিন হয়ত তা বাউন্ডারি হবে না। বল আমার জোনে থাকলে আমি অবশ্যই মারার চেষ্টা করব।”
প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল বরিশাল। টুর্নামেন্টে ভালো শুরু আত্মবিশ্বাসের যোগান দিতে সহায়ক। তামিমের ক্ষেত্রেও ব্যাপারটা একই, অধিনায়কের জায়গা থেকে ব্যাট হাতে ইনিংস শুরু করার দায়িত্ব তার হাতেই থাকে।
“অবশ্যই ভালো তো অবশ্যই লাগবে কিন্তু পুরো টুর্নামেন্ট কেমন খেলব তা এই ইনিংস তা ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরনের চ্যালেঞ্জ আসে তখন আমি কীভাবে করে মানিয়ে নেই কীভাবে খেলি। ফলে ভালো শুরু, আমি খুশি।”
মিরপুরের উইকেট নিয়ে কিছুটা আলোচনা থাকেই। বরিশাল-রংপুর ম্যাচে রান কম হলেও, উইকেট ভালো ছিল বলেই বিশ্বাস করেন তামিম, “আমি যখন ব্যাটিংয়ে গেলাম এটা বেশ ভালো উইকেট ছিল (তখন)। সত্যি কথা বলতে গেলে, পেস বল তো খুবই সুন্দর আসতেছিল। স্পিনও ওইরকম আহামরি কিছু হয় নাই, ১-২ টা অড বল ঘুরছে। আমার মনে হয়েছে এটা খুবই ভালো উইকেট ছিল। এমনকি সকালেও। আমার মনে হয় আমরা যতটা ভালো বল করি নাই ওরা অতটা ভুল শট খেলেছে। তবে তারা বেশ শক্ত দল। প্রথম খেলায় সবার একটু নার্ভ থাকে। মানুষ ভুল করেই। আমার কাছে মনে হয় উইকেট আজকে শুরু থেকে খুবই ভালো ছিল।”