নিজেকে আড়ালে রেখে মুশফিক প্রশংসায় ভাসালেন শান্ত-রিয়াদকে
নিজেকে আড়ালে রেখে মুশফিক প্রশংসায় ভাসালেন শান্ত-রিয়াদকে
নিজেকে আড়ালে রেখে মুশফিক প্রশংসায় ভাসালেন শান্ত-রিয়াদকে
ক্যাপ্টেনস নক, মুশফিক-রিয়াদের অভিজ্ঞতায় সাগরপাড়ে ডুবল লঙ্কা। বছরের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পেল লেটার মার্ক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে অধিনায়ক হিসাবে আজ পেলেন প্রথম সেঞ্চুরি, তার দল পেয়েছে বছরের প্রথম ওয়ানডে জয়। মুশফিকের মতে, বাংলাদেশ কখনোই ম্যাচের বাহিরে ছিল না। বরং শ্রীলঙ্কায় ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, ডিউ ফ্যাক্টর লঙ্কানদের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল।
ক্যাপ্টেনসি শান্ত খুব এনজয় করছেন, রীতিমতো শান্তকে প্রশংসা বন্যায় ভাসিয়ে গেলেন মুশফিক। শান্তর আজকের ইনিংস নিয়ে মুশফিক বললেন, সে এর চেয়েও ভালো খেলতে পারে। মুশফিকের সাথে বারবার আলোচনা করছিলেন, কিভাবে রান বের করা যায়। শান্তর সাথে ১৬৫ রানের রেকর্ড গড়া জুটি নিয়ে মুশফিক সংবাদ সম্মেলনে এসে বললেন,
'আলহামদুলিল্লাহ। আমাদের জুটিটা অনেক ভালো হয়েছে। মূল জুটিটা করেছে রিয়াদ ভাই আর শান্ত। ওই সময় বলটাও নতুন ছিলো, শিশিরের প্রভব অতোটা পড়ছিলো না, তারা সুইং পাচ্ছিলো। উইকেট যখন পাবে, স্বাভাবিক ওখানে দুইশোর বেশি রান ডিফেন্ড করবেন, তখন দ্রুত কয়েকটা উইকেট পড়তেই পারে। ওরা সেটা পেয়েছে। ব্রিলিয়্যান্ট ব্যাটিং রিয়াদ ভাই আর শান্ত। ওই সময়টাতে রান রেটটা ঠিক ছিলো। এই কারনে আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে।'
মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস শুরু করা নিয়ে পুরো ম্যাচের কৃতিত্বই দিলেন তাকে। রিয়াদের চার্জ করে খেলার কারণে মুশফিকদের ব্যাটিং করা সহজ হয়েছে।
অধিনায়ক শান্তকে প্রশংসায় ভাসিয়ে মুশফিক আরও বললেন, 'বিপিএলে রান পায়নি, ওটা একটা ভিন্ন সংস্করণ। এটা আরেকটা সংস্করণ। একটা মানুষের উপর যখন দায়িত্বটা বেশি থাকে, সব কিছু নিয়ে চিন্তা করে। আমার মনে হয় কিছু কিছু মানুষ থাকে তখন তাদের সেরা খেলাটা খেলে। ও এমন একজন মানসিকতার ছেলে ও যত দায়িত্ব পায় সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় ও ওভারকাম করে। আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী ছিলাম ও জাতীয় দলে যখনই আসবে তখনই রান করা শুরু করবে।'