রিজওয়ানের সাথে ব্যাটিংয়ে 'এনজয়' করেছেন অঙ্কন, আছে আক্ষেপও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
রিজওয়ানের সাথে ব্যাটিংয়ে 'এনজয়' করেছেন অঙ্কন, আছে আক্ষেপও

রিজওয়ানের সাথে ব্যাটিংয়ে 'এনজয়' করেছেন অঙ্কন, আছে আক্ষেপও

রিজওয়ানের সাথে ব্যাটিংয়ে 'এনজয়' করেছেন অঙ্কন, আছে আক্ষেপও

বিপিএলে আজকের দিনে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ব্যাটাররা যেখানে রান পেতে কষ্ট করছিলেন, সেখানে কুমিল্লার তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন দুর্দান্ত মেজাজে। ৫৫ বলে খেলা তার ৬৩ রানের ইনিংসটাই ম্যাচের সর্বোচ্চ। তবুও মাহিদুল হাসতে পারছেন না, ৮ রানে হেরেছে তার দল। ম্যাচ শেষে মাহিদুল অঙ্কন শোনালেন নিজের আক্ষেপের কথা। তবে মোহাম্মদ রিজওয়ানের সাথে ব্যাট করে হয়েছেন খুশি। 

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং ইউনিটের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেও দলের জয় দেখতে পারলেন না মাহিদুল ইসলাম অঙ্কন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ রানের পরাজয়ের দিনে অঙ্কনের আছে দুই আক্ষেপ। এক; আরও ভালো শট খেলতে না পারা। দুই; ম্যাচ জিততে না পারা। নিজের ইনিংসে আরও ১০ রান বেশি হলে ম্যাচ জিততে পারতেন বলেই জানালেন অঙ্কন,

'আমার ইনিংসটা নিয়ে যদি আমি বলি, আমি ফিল করি আমি আরও ভালো কিছু শট খেলতে পারতাম। আরও কম ডট হলে ভালো হত। দিনশেষে ম্যাচ জিততে পারলে ভালো লাগত। আমার ইনিংস থেকে স্কোরবোর্ডে আরও ১০ রান বেশি হলে আমরা সহজেই ম্যাচটা জিততে পারতাম।'

আজকের এই ৬৩; নিজের সেরা ইনিংস বললেন না মাহিদুল অঙ্কন। সোজা সুরেই বলে গেলেন, এটা আমার ভালো ইনিংস না।

'আমি বলব যে এটা আমার সেরা ইনিংস না। আমি চেষ্টা করব সামনের দিনে ম্যাচটা যেন জিতে আসতে পারি। চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় এখনও উন্নতির জায়গা আছে।' 'সামনের ম্যাচে আমি সুযোগ পাব কিনা আমি বলতে পারব না, আমাদের প্ল্যান ছিল আমাদের টপ থ্রির একজন যেন ১৫ ওভার পর্যন্ত থাকে।' কুমিল্লার ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক লিটন দাসের গোল্ডেন ডাক হয়ে বিদায়। এরপর মোহাম্মদ রিজওয়ানের সাথে ৫৯ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। যার মধ্যে অঙ্কনের ব্যাট থেকেই আসে ৪১ রান।  মোহাম্মদ রিজওয়ানের সাথে ব্যাটিং করা নিয়ে অঙ্কন বললেন, 'রিজওয়ান ভাইয়ের সাথে প্রথম ব্যাটিং করা হল, অনেক এনজয় করেছি। উইকেট একটু কঠিন ছিল, চেষ্টা করেছি প্ল্যান অনুযায়ী খেলার।'