সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখা যাবে ২০০ টাকায়
সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখা যাবে ২০০ টাকায়
সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখা যাবে ২০০ টাকায়
আগামী ৪ মার্চ সিলেটে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বিপিএলের পর এবার জাতীয় দলের লড়াই দেখতে পাবে সিলেটি দর্শকরা। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।
মাঠে বসে বাংলাদেশ–শ্রীলঙ্কার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি দর্শকেরা বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে রেজিট্রেশন করে অনলাইনেও টিকিট কিনতে পারবে। ম্যাচের এক দিন আগে এবং ম্যাচের দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট, লাক্কাতুরা টিকেট কাউন্টার ও রিকাবিবাজারে সিলেট জিলা স্টেডিয়ামে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবে দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।