জোড়া ফিফটি মিসের আক্ষেপ নিয়ে রংপুরের ১৬২

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 2 ঘন্টা আগে
জোড়া ফিফটি মিসের আক্ষেপ নিয়ে রংপুরের ১৬২

জোড়া ফিফটি মিসের আক্ষেপ নিয়ে রংপুরের ১৬২

জোড়া ফিফটি মিসের আক্ষেপ নিয়ে রংপুরের ১৬২

বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচ, টসেও জিতেছে ঘরের দলটি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স স্কোরবোর্ডে জমা করেছে ১৬২ রান। দুই ম্যাচ পর ব্যাট করতে নেমে সাকিব আল হাসান পেলেন গোল্ডেন ডাকের স্বাদ। ৩ রানের জন্য এবারের বিপিএলে নিজের তৃতীয় ফিফটি মিস করেন বাবর আজম। অধিনায়ক সোহানও পুড়েছেন একই আক্ষেপে। 

হারতে-হারতে ক্লান্ত সিলেট স্ট্রাইকার্সের ঝুলিতে অবশেষে গতকাল আসে এবারের আসরের প্রথম জয়, দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা পায় ১৫ রানের রোমাঞ্চকর জয়। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমে শুরুতেই সিলেট পায় সাফল্য। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাকশনে এসেই ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে ফেলেন সামিত প্যাটেল। নামের পাশে কেবল ১ রান নিয়েই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রংপুরের ক্যারিবীয় ওপেনারকে। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে এরপর পালটা আক্রমণ চালান আরেক ওপেনার বাবর আজম। তবে শুরুর ধাক্কা তারা সামলে নিলেও রানের চাকায় গতি আনতে তারা ব্যর্থ। এই জুটির সংগ্রহ যখন পঞ্চাশ পেরিয়ে ৫১'তে, তখনই সিলেটকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন হ্যারি তেক্টর। বিগ শটের জন্য হাঁসফাঁস ২১ বলে ১৪ রান করে সাজঘরে ফজলে রাব্বি। ভাঙে ৪২ বলে গড়া ৫১ রানের জুটি। সাকিব আল হাসান দুই ম্যাচ পর আজ নামেন ব্যাট হাতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে। আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট জানালে সাকিব প্রথমে রিভিউ নেওয়ার কথা না ভেবেই ফিরে যেতে চেয়েছিলেন। পরের বাবর আজমের সাথে দীর্ঘ আলোচনার পর যখন রিভিউ নেওয়ার চ্যালেঞ্জ জানালেন, তখন অনফিল্ড আম্পায়ার জানান নির্ধারিত ১৫ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে এর আগেই। বাবর আজম ফিফটির খুব কাছেও গিয়েও ছুঁতে পারেননি মাইলফলক। ৩ রানের জন্য পাননি বিপিএলে নিজের ৩ নম্বর পঞ্চাশের দেখা। সামিত প্যাটেলের হাতেই বিদায় ঘটে রংপুরের দুই ওপেনারের। নিজের প্রথম ওভারে ফেরান ব্রেন্ডন কিংকে, আর কোটার শেষ ওভারে তুলে নেন বাবর আজমের উইকেট। ৮৮ রানে ৪ উইকেট হারানো রংপুরকে এরপর টেনে নিয়ে যান অধিনায়ক নুরুল হাসান সোহান ও আজমতউল্লাহ ওমরজাই। বরাবরের মতোই ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার চেষ্টা করেন ওমরজাই। ইনিংসের ১৬তম ওভারে আরিফুল হকের প্রথম পাঁচ বলে ১৭ রান নিয়ে শেষ বলে ক্যাচ তুলে বিদায় নেন ওমরজাই। ফেরার আগে ১৪ বলে করেন ২২ রান। ওমরজাই দ্রুত ফিরে গেলেও অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড় চলতে থাকে সিলেটে। ৩০ বলে সোহানের রান যখন ৪৬, পুড়েছেন বাবরের মতোই ফিফটি মিসের আক্ষেপে। ৪ রানের জন্য তিনি পাননি পঞ্চাশের দেখা।  এরপর শামীম হোসেন পাটোয়ারি ও মোহাম্মদ নবী মিলে রংপুরের সংগ্রহ ১৬২'তে পৌঁছে দিয়ে আসেন।